০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর ব্রিটেনে ছুরি হামলার পর উত্তেজনা, উসকে দিচ্ছে কট্টর ডানপন্থী রাজনীতি ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশির দেশে ফেরা, বেনাপোল দিয়ে হস্তান্তর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় নিহত ২১ জঙ্গি, মোট নিহত ৪৮ লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের মঞ্চ মাতালেন লিসা, কেপপ ইতিহাসে নতুন অধ্যায় ইউটিউব থেকে হলিউড: নতুন প্রজন্মের পরিচালকরা কি বদলে দিচ্ছেন সিনেমার ভবিষ্যৎ? গুগলের নতুন এআই চিপে স্যামসাং? ‘আইসফিশ’ প্রকল্পে বড় চুক্তির আলোচনায় দুই প্রযুক্তি জায়ান্ট ইরান যুদ্ধের পর বদলে যাওয়া বাস্তবতা: চুক্তির দ্বারপ্রান্তে থেকেও কেন কঠিন অবস্থানে তেহরান পশ্চিমবঙ্গে তল্লাশি বিতর্ক: অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি অভিযানে মমতার অভিযোগ পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ঘিরে ইডির তল্লাশি

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ ২০২৬: স্বপ্নপূরণে ৪০০ শিক্ষার্থী পাচ্ছেন বৃত্তি

আর্থিক সীমাবদ্ধতা যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্য নিয়ে ৪০০ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় এনেছে ব্র্যাক। ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬: মেধার আলোয় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এককালীন ও মাসিক বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সাভারের বিসিডিএমে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন অ্যালামনাই অংশ নেন। আয়োজনে উঠে আসে সংগ্রাম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের নানা গল্প। ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগের আওতায় এমন শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে, যাদের পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার নিচে।

ব্র্যাক জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করেছিলেন ৬ হাজার ১৬১ জন শিক্ষার্থী। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৪০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। এছাড়া ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সহমর্মিতার বার্তা

বক্তব্যে আসিফ সালেহ্ বলেন, পৃথিবীতে সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না। কেউ সহজ পথ পায়, আবার কেউ প্রতিটি ধাপে বাধার মুখোমুখি হয়। ব্র্যাক সেই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যাওয়ার শক্তি ও সুযোগ তৈরি করে দিতে চায়।

তিনি আরও বলেন, যারা আজ এই সুযোগ পাচ্ছেন, ভবিষ্যতে তাদেরও অন্য সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো উচিত। পুরোনো অ্যালামনাইদের নতুনদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আসিফ সালেহ্ বলেন, সহমর্মিতার দৃষ্টি একবার জেগে উঠলে তা আর থেমে থাকে না।

বৃত্তির পরিধি বাড়ানোর পরিকল্পনা

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, শুরুতে ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হলেও এখন তা বেড়ে ৪০০ জনে পৌঁছেছে। ভবিষ্যতে এই সংখ্যা ১ হাজার ২০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, তরুণদের মেধা, ত্যাগ ও ইতিবাচক মানসিকতা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মেধাবিকাশ সংযোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সংযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

যেসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী নির্বাচিত

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৬০ জন শিক্ষার্থী দেশের ২৬টি সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন ৪৫ জন। বুয়েট ও কুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৭ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছেন।

কলেজ পর্যায়ে ১০৬টি সরকারি ও বেসরকারি কলেজ থেকে ২৫০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ায় মোট বৃত্তিপ্রাপ্ত ৪০০ জনের মধ্যে ২০৬ জনই ছাত্রী। কলেজ পর্যায়ে এই হার ৬০ শতাংশ।

এককালীন ও মাসিক সহায়তা

মেধাবিকাশ উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং মাসিক সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। ব্র্যাকের মতে, এই সহায়তা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে।

আয়োজকরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু দক্ষ নয়, সহমর্মী ও দায়িত্বশীল একটি প্রজন্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য, যারা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি ২০২৬

ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগে ৪০০ শিক্ষার্থী এককালীন ও মাসিক বৃত্তি পাচ্ছেন, যার লক্ষ্য আর্থিক বাধা দূর করে উচ্চশিক্ষা নিশ্চিত করা।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ ২০২৬: স্বপ্নপূরণে ৪০০ শিক্ষার্থী পাচ্ছেন বৃত্তি

০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬