০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, বিজিবি-বিএসএফ বৈঠকের আলোচনা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং তিনি আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এলাকার প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিজিবি ও হাতীবান্ধা থানা পুলিশ। হাতীবান্ধা থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ।

বিজিবির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ৭৮ বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা তদন্ত করে বিস্তারিত জানতে চেয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই বাহিনীর মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় গুলি ও হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় টহল ও চোরাচালানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত « বাংলাখবর প্রতিদিন

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, বিজিবি-বিএসএফ বৈঠকের আলোচনা

০৩:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬