০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ধাক্কা, ধস নামল ভারতের শেয়ারবাজারে পাকিস্তানের গ্যাস ঋণ নিয়ে আইএমএফের কড়া প্রশ্ন, বাড়তে পারে জ্বালানির দাম ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মোড়, ড্রোন হামলায় কাঁপছে আমিরাত-সৌদি অঞ্চল পাকিস্তানের কড়া বার্তা, ভারতকে যুদ্ধ নয় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান ভারতে উপাসনালয় বিতর্কে নতুন মোড়, সামাজিক সম্প্রীতি নিয়ে বাড়ছে উদ্বেগ ভণ্ড বাবার আশ্রমে পূজার পর জোড়া খুন, মহারাষ্ট্রে চাঞ্চল্য অনুরাগ দোভালের ১০ কোটি টাকার বাইক সাম্রাজ্যে ধস, আর্থিক সংকটে বিক্রি করলেন স্বপ্নের সংগ্রহ ভারতে সংখ্যালঘু অধিকার নিয়ে প্রশ্নে কড়া জবাব, নিজেদের ‘প্রাণবন্ত গণতন্ত্র’ বলল নয়াদিল্লি সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোন হামলা, উদ্বেগে ভারত ভারতে অলিভ গার্ডেন আনছে বড় বিনিয়োগ, তিন বছরে দ্বিগুণ হবে রেস্তোরাঁ ব্যবসা

চীনের মেমোরি চিপ বাজারে বিস্ফোরণ, আয়ের বড় লাফের আশা সিএক্সএমটির

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্তার বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত উত্থান ঘটছে চীনের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটির। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের আয় ১১ হাজার কোটি থেকে ১২ হাজার কোটি ইউয়ানে পৌঁছাতে পারে।

বিশ্ববাজারে মেমোরি চিপের দাম বাড়তে থাকায় কোম্পানিটির ব্যবসায়িক সম্ভাবনাও শক্তিশালী হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত উচ্চক্ষমতার কম্পিউটিং চিপের চাহিদা বাড়ার ফলে ডিআরএএম চিপের বাজারে নতুন উল্লম্ফন দেখা দিয়েছে।

ডিআরএএম বাজারে চাহিদার চাপ

সিএক্সএমটি জানিয়েছে, বিশ্ববাজারে ডায়নামিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি বা ডিআরএএমের চাহিদা এখন সরবরাহের চেয়ে বেশি। বড় বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন কৌশলে পরিবর্তন আনায় বাজারে সরবরাহ আরও সীমিত হয়েছে। এর ফলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ডিআরএএমের দাম দ্রুত বাড়তে শুরু করে।

CXMT's sales surge shows China's DRAM push is moving faster than expected –  Startup Fortune

প্রতিষ্ঠানটির মতে, উৎপাদন ও বিক্রি বাড়ানোর পাশাপাশি পণ্যের মান উন্নয়নের কারণেও তাদের আয় দ্রুত বেড়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা প্রসেসিংয়ে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য ডিআরএএম চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মুনাফায় নাটকীয় পরিবর্তন

চীনের হেফেইভিত্তিক এই কোম্পানি জানিয়েছে, বছরের প্রথমার্ধে শেয়ারহোল্ডারদের জন্য নিট মুনাফা ৫ হাজার ৭০০ কোটি ইউয়ান পর্যন্ত পৌঁছাতে পারে।

প্রথম প্রান্তিকের হিসাবেও বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। এ সময় কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭০০ শতাংশের বেশি বেড়ে ৫ হাজার ৮০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। একই সময়ে তারা ২ হাজার ৫০০ কোটি ইউয়ান নিট মুনাফা করেছে, যেখানে এক বছর আগে প্রতিষ্ঠানটি ১৬০ কোটি ইউয়ান লোকসানে ছিল।

China's CXMT expects revenue to surge as memory chip demand soars - New  Straits Times Online

চীনের প্রযুক্তি সক্ষমতার নতুন ইঙ্গিত

সিএক্সএমটির শেয়ারবাজারে আসার পরিকল্পনা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে রয়েছে। কারণ এটি চীনের মেমোরি চিপ প্রযুক্তিতে অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উন্নত মেমোরি চিপের গুরুত্ব আরও বাড়বে। সেই বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চীন এখন দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর জোর দিচ্ছে। সিএক্সএমটির সাম্প্রতিক সাফল্য সেই কৌশলের বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ধাক্কা, ধস নামল ভারতের শেয়ারবাজারে

চীনের মেমোরি চিপ বাজারে বিস্ফোরণ, আয়ের বড় লাফের আশা সিএক্সএমটির

১২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬