১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে। নিহতের নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশালে পাওনা টাকার দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১

ঘটনার বর্ণনা

হাবিবুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়ির মালিক আবু তাহের জানান, রাত প্রায় ১০টার দিকে হাবিবুর ভবনের ষষ্ঠ তলার ছাদে যান। কিছুক্ষণ পর তিনি একটি শব্দ শুনতে পান। পরে বাইরে গিয়ে দেখেন, হাবিবুর নিচে পড়ে আছেন। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

নিহতের পরিচয়

জানা গেছে, নিহত হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহমদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

০৪:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬