১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

নতুন নকশায় আসছে ৫ টাকার নোট, থাকছে তারা মসজিদ ও ‘গ্রাফিতি-২০২৪’

বাংলাদেশ সরকার নতুন নকশার ৫ টাকার কাগুজে নোট বাজারে ছাড়ছে। “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি এই নতুন নোট মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসবে।

অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই নোটে অর্থসচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদারের স্বাক্ষর থাকবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি সরবরাহ করা হবে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি বিতরণ করা হবে।

নতুন নোটের নকশা ও বৈশিষ্ট্য

নতুন ৫ টাকার নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটটির সামনের অংশের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে। মাঝের অংশে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার পটভূমি, যেখানে শাপলার পাতা ও কুঁড়ির নকশাও সংযোজন করা হয়েছে।

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার

নোটের পেছনের অংশে রাখা হয়েছে “গ্রাফিতি-২০২৪” শিরোনামের একটি চিত্র। পুরো নোটে হালকা গোলাপি রঙকে প্রধান রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন

নতুন এই নোটে একাধিক নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা, যা আলোতে ধরলে দুই পাশ থেকেই দেখা যাবে। এছাড়া জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ, যেখানে “৫” সংখ্যা এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম দেখা যাবে।

নোটের সামনের অংশের নিচে নীলাভ গিলোশ নকশার ওপরে ক্ষুদ্রাকারে বারবার “BANGLADESH” লেখা মুদ্রিত রয়েছে, যা জাল নোট প্রতিরোধে সহায়ক হবে বলে জানানো হয়েছে।

চিত্র:বাংলাদেশী ৫ টাকা ২০১১ সম্মুখদিক.jpg - উইকিপিডিয়া

পুরোনো নোটও চলবে

অর্থ বিভাগ জানিয়েছে, বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা নতুন ৫ টাকার নোটের পাশাপাশি বৈধ থাকবে। ফলে পুরোনো নোট বাতিল হচ্ছে না।

সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

মুদ্রা সংগ্রাহকদের আগ্রহ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ৫ টাকার বিশেষ নমুনা নোটও ছাপিয়েছে। এসব বিনিময় অযোগ্য নমুনা নোট নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

নতুন নকশায় আসছে ৫ টাকার নোট, থাকছে তারা মসজিদ ও ‘গ্রাফিতি-২০২৪’

০৪:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬