১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় চার মৃত্যু, শোকের ছায়া কয়েকটি পরিবারে

ঠাকুরগাঁওয়ের তিনটি উপজেলায় পৃথক চারটি ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট, লিচুর বিচি গলায় আটকে যাওয়া, আত্মহত্যা ও বিষাক্ত ট্যাবলেট সেবনের ঘটনায় এসব মৃত্যু ঘটে। গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাগুলো এলাকাজুড়ে শোকের আবহ তৈরি করেছে।

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের খেতগাঁও সিন্দুল্লাহ গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে মিঠুন রায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, আনোয়ার মুহুরির বাড়িতে টিনের ছাদের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় দেয়ালচাপায় শিশুর মৃত্যু

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

একই উপজেলায় আরেকটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারায় আট বছরের শিশু হোসাইন। সে কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে লিচু খাওয়ার সময় হঠাৎ তার গলায় বিচি আটকে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ওয়ারিস ইয়াজদানী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। একইসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আরেক ব্যক্তিকেও ইসিজি পরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক বলেন, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রাম থেকে স্বপন কুমার রায় নামে ২০ বছর বয়সী এক মোটরসাইকেল মেকানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনা নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। রোববার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে তার কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় চার মৃত্যু, শোকের ছায়া কয়েকটি পরিবারে

০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬