১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক খরা মোকাবিলার জরুরি পরিকল্পনা প্রকাশে ব্রিটিশ সরকারের ‘নিরাপত্তা’ যুক্তি, বাড়ছে উদ্বেগ ইউরোভিশন ২০২৭: রাজধানী সোফিয়াকে হারিয়ে আয়োজক হচ্ছে কৃষ্ণসাগরের শহর বুর্গাস পরমাণু বোমার আগের হিরোশিমা-নাগাসাকি ফিরিয়ে আনছে মাইনক্রাফটের কর্মশালা সাইনসবুরির দোকানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল শনাক্তকরণ, বন্ধ হলো মুখ স্ক্যান ব্যবস্থা ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-খ্যাত অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরে ৩৬ বছর বয়সে মারা গেছেন ভ্রমণে হালকা ব্যাগ? না, বরং বেশি করে সঙ্গে নিন! আফগান নারীদের পাশে দাঁড়ানো মানে শুধু অধিকার রক্ষা নয়, ভবিষ্যৎ আফগানিস্তানকে বাঁচিয়ে রাখা হোয়াইট হাউসের বিশাল বলরুম নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইলেন ট্রাম্প ইরান চুক্তির পথে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

সীমান্ত হত্যা ও পুশইন নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু কাল নয়াদিল্লিতে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক আগামীকাল ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল দিল্লি যাচ্ছে।

ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি

এই বৈঠকে বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধ ও অবৈধ পুশইন বন্ধের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিএসএফের গুলি ও নির্যাতনে অন্তত আট বাংলাদেশি নিহত হয়েছেন। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩৪। বৈঠকটি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রথম বড় দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশিদের পুশইনের একাধিক অভিযোগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সীমান্ত হত্যার সংজ্ঞা সংকুচিত করার মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজিবি মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সীমান্তে বেশ কয়েকটি পুশইন প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।

বিজিবি-বিএসএফ বৈঠক ঘিরে সীমান্তে উত্তেজনা কমার আশা উত্তরাঞ্চলবাসীর

জনপ্রিয় সংবাদ

ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক

সীমান্ত হত্যা ও পুশইন নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু কাল নয়াদিল্লিতে

০৫:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬