০১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
জিএলপি-১ ওষুধের এক ডোজেই দুঃস্বপ্ন, নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী মায়িম বিয়ালিক শক্তি বাড়ানোর ব্যায়ামেই দীর্ঘ জীবন? নতুন গবেষণায় মিলল ডিমেনশিয়ার ঝুঁকি কমার ইঙ্গিত ভারতে নিত্যপণ্যের দাম বাড়ছে, ছোট হচ্ছে প্যাকেট; ইরান যুদ্ধের প্রভাবে চাপে ব্যবসা ও ভোক্তা তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের টহল ঘিরে উত্তেজনা, ‘সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত’ বলছে তাইপে শেয়ারবাজারে ধস, কৃত্রিম বুদ্ধিমত্তা উন্মাদনায় বিরতি; এশিয়ার বাজারে বড় পতন চীনের বিদেশি বিনিয়োগে কড়াকড়ি, জোর করে বিক্রি হবে না বিনিয়োগকারীদের সম্পদ উত্তর ওয়াজিরিস্তানে ২৭ সশস্ত্র জঙ্গি নিহতের দাবি পাকিস্তানের দক্ষিণ চীন সাগরে শান্তি ও সহযোগিতার বার্তা শি জিনপিংয়ের, আঞ্চলিক ঐক্যের ওপর জোর উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে ২৭ জঙ্গি নিহত, উপজাতীয় নেতা হত্যার প্রতিশোধের দাবি গিলগিট-বালতিস্তান নির্বাচনে এগিয়ে পিপিপি, ভোট কারচুপির অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

সমকালের একটি শিরোনাম “রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত”

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায়, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজকের পত্রিকার একটি শিরোনাম”পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ”

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা সেই ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় সীমান্তের ফ্লাডলাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখাসংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে। এরপর টানা প্রায় ৭০ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করে তারা। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। কয়েক দফা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের সেখানেই থাকতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। পরে হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি। পরে নিশ্চিত হওয়া যায়, বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গেছে।

বণিকবার্তার একটি শিরোনাম “বিদ্যুতের ইউনিটপ্রতি ব্যয়ের প্রায় ৪০ শতাংশ ক্যাপাসিটি চার্জ দিতে হয় বিপিডিবিকে”

এ বিদ্যুৎ উৎপাদন থেকে বাল্ক বা পাইকারি সরবরাহ করতে প্রতি ইউনিটে ভর্তুকি ছাড়া ব্যয় হয় ১৩ টাকা ৯ পয়সা। যেখানে প্রতি ইউনিটে ৫ টাকা ১২ পয়সা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে বিপিডিবি। অর্থাৎ প্রতি কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ পাইকারি পর্যায়ে বিক্রিতে প্রায় ৪০ শতাংশ ক্যাপাসিটি চার্জ দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেয়া বিপিডিবির প্রস্তাব ও বিইআরসির টেকনিক্যাল কমিটির তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

ক্যাপাসিটি চার্জ-বিষয়ক চুক্তি অনুযায়ী, কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, সরকার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কোম্পানিগুলোকে দিতে বাধ্য থাকে। মূলত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং পরিচালনার খরচ মেটাতেই এ চার্জ দেয়া হয়।

বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও আমদানি বিদ্যুৎ মিলিয়ে চলতি অর্থবছরে মোট ১ লাখ ৩ হাজার ৪৭৬ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ক্রয়ের প্রাক্কলন রয়েছে বিপিডিবির। বিভিন্ন কেন্দ্র থেকে এ পরিমাণ বিদ্যুৎ ক্রয়ে মোট ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে ৪৮ হাজার ২৬১ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ চার্জের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫২ হাজার ৬০৮ কোটি টাকা।

দেশে বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে ২০১১ সালের পর থেকে একের পর এক আইপিপি, রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সময়ের ব্যবধানে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়তে থাকলেও বিদ্যুতের ব্যবহার বাড়ানো যায়নি। এতে বছরের পর বছর বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিতে হয় বিপিডিবিকে।

বিইআরসি সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে বিপিডিবির প্রতি ইউনিটে ক্যাপাসিটি চার্জ ছিল ২ টাকা ৩৫ পয়সা (গড়)। গত ২০২৪-২৫ অর্থবছরে ইউনিটপ্রতি এ ক্যাপাসিটি চার্জের পরিমাণ দ্বিগুণ হয়ে ৫ টাকা ২৪ পয়সায় গিয়ে দাঁড়ায়। ১৪ বছরের ব্যবধানে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ইউনিটপ্রতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরে বিইআরসির কারিগরি কমিটি বিদ্যুতের ইউনিটপ্রতি ক্যাপাসিটি চার্জ গত বছরের চেয়ে কিছুটা কমার প্রাক্কলন করলেও আগামী অর্থবছরে পুনরায় এ চার্জ বাড়বে।

মানবজমিনের একটি শিরোন “তোফায়েল আহমেদসহ ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব”

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপি’র নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে যাদের স্মরণ করা হয়- জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপি’র সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপি’র সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, ভোলা-১ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ-সদস্য এ কেএম রহমত উল্লাহ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জিএলপি-১ ওষুধের এক ডোজেই দুঃস্বপ্ন, নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী মায়িম বিয়ালিক

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

১১:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬