১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
চীনের সস্তা পানশালার বিপ্লব, এবার বিশ্বজুড়ে নজর জাপানের নতুন উদ্যোগের পুনর্জাগরণ: আবার কি বিশ্বমানের উদ্যোক্তার স্বর্গ হতে পারবে দেশটি? দুই সপ্তাহের ছুটি, কিন্তু সত্যিই বিশ্রাম হয় কয় দিন? ভবিষ্যতের সন্তান বেছে নিতে চাইছে সিলিকন ভ্যালি, বদলে যেতে পারে মানুষ তৈরির ধারণা তাইওয়ানের গণতন্ত্র যখন নিজের রাজনীতিবিদদের হাতেই জিম্মি কৃত্রিম বুদ্ধিমত্তার ধনকুবেরদের ৪৩০ বিলিয়ন ডলারের দান, বদলে যেতে পারে বিশ্বকল্যাণের মানচিত্র কারাগার সংকটেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর প্রথম কঠিন পরীক্ষা হরমুজ সংকটের প্রতিদিনের খরচ: মালয়েশিয়ার জ্বালানি নিরাপত্তার কঠিন বাস্তবতা মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা? সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

রামিসা হত্যা: ১৯ দিনে ফাঁসির রায়, দেশজুড়ে স্বস্তি

ঢাকার পল্লবীতে মাত্র ১৯ দিন আগে ঘটে যাওয়া এক ভয়াবহ শিশু হত্যার বিচার শেষ হলো রেকর্ড সময়ে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোমবার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মে মাসের ১৯ তারিখ আট বছরের শিশু রামিসা আক্তারকে প্রতিবেশী সোহেল রানা তার ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। মরদেহ পাওয়া যায় খাটের নিচে, কাটা মাথা বালতির মধ্যে।

ঘটনার পরদিন মামলা, ২৪ মে চার্জশিট, ১ জুন অভিযোগ গঠন, ২ জুন সাক্ষ্যগ্রহণ, ৪ জুন যুক্তিতর্ক শেষ এবং ৭ জুন রায়। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম বিচারের রেকর্ড বলে আইনমন্ত্রী জানিয়েছেন। বিচারক মাসরুর সালেকীন রায়ে মন্তব্য করেছেন, শিশুর বিরুদ্ধে অপরাধ পুরো সমাজকে আঘাত করে এবং রাষ্ট্রের বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। প্রধানমন্ত্রী তারিক রহমান দ্রুত বিচারের জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চীনের সস্তা পানশালার বিপ্লব, এবার বিশ্বজুড়ে নজর

রামিসা হত্যা: ১৯ দিনে ফাঁসির রায়, দেশজুড়ে স্বস্তি

০৯:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬