০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা? অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে হিমাগারে আটকা দেড় লাখ বস্তা আলু, প্রতি বস্তায় ৪৬০ টাকা লোকসান এআইকে অধিকার দিলে মানুষই কি হারাবে নিয়ন্ত্রণ? কানাডার সঙ্গে নতুন বাণিজ্যযুদ্ধের ঝুঁকি বাড়ছে যুক্তরাষ্ট্রে দুই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১–১ জাহাজডুবির সর্বশেষ আপডেট: ২ চীনা নাবিক উদ্ধার, ২২ জন নিখোঁজ—বেঁচে থাকা নিয়ে শঙ্কা চালের দাম আকাশছোঁয়া, কমতে পারে উৎপাদন দ্রব্যমূল্য কমেনি, স্বস্তি শুধু পরিসংখ্যানে গ্যাস-সংকট ও লোডশেডিংয়ে ২০২৭ সালের বিনা মূল্যের পাঠ্যবই ছাপায় শঙ্কা

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯৯)

  • Sarakhon Report
  • ১১:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 176

শ্রী নিখিলনাথ রায়

তিনি ভাবিয়া ছিলেন, বলপূর্ব্বক তাহাদিগকে বিদূরিত না করিয়া, এইরূপ কৌশল অবলম্বন করিলে, তাহারা চলিয়া যাইতে বাধ্য হইবে।  খানা তদানীন্তন গোস্বামীর নিকট উপস্থিত হইলে, গোস্বামী তাহার আবরণ উন্মোচন করিতে বলিলেন; আবরণ উন্মোচন করিয়া দেখা হইল যে, তাহা খুঁই ফুলের মালা হইয়াছে। নওয়াজেস্ মহম্মদ খাঁ তাহাতে বিশ্বাস না করিয়া স্বহস্তে পুনর্ব্বার খানা পাঠাইয়া দেন; খানা সে বারও খুঁইফুলের মালা হইল।

তখন তিনি অত্যন্ত বিস্ময়ান্বিত হইলেন। তদবধি তিনি গোস্বামীকে অতিশয় শ্রদ্ধা করিতেন।এক সময়ে গোস্বামীদিগের অনুরোধে তিনি এরূপ আদেশ দিয়াছিলেন যে, মন্দিরের নিকটস্থ চারিটি ঘাটের সীমার মধ্যে কেহ মৎস্ত বা পক্ষী বধ করিতে পারিবে না। এইরূপ অনেক প্রবাদে ও গরে মোতিঝিলের উভয়তীরস্থ ভূমি পরিপূর্ণ।

বহুদিনের প্রাচীন স্থান হইলে, এইরূপে তাহা হইতে অনেক গল্পের সৃষ্টি হইয়া থাকে। আমরা মোতিঝিলের প্রবাদমূলক ও ঐতিহাসিক বিবরণ যতদূর সংগ্রহ করিতে পারিয়াছি, সাধারণের নিকট প্রকাশ করিলাম। মুসল মানরাজত্বের সমাধিক্ষেত্র মুর্শিদাবাদে ভ্রমণ করিলে, এখনও তাহার অতীত গৌরবের অনেক বিবরণ অবগত হওয়া যায়।

যদিও কালের কঠোর হস্তে ইহার প্রায় সমস্ত গৌরব-চিহ্নই ধরণীপৃষ্ঠ হইতে মুছিয়া গিয়াছে, তথাপি যাহা কিছু ভগ্নাবশেষ আছে, তাহার মধ্যে দাঁড়াইয়া চারিদিকে দৃষ্টিপাত করিলে, অতীতের অনেক মনোমোহন ছবি: মানসচক্ষের সম্মুখে আসিয়া উপস্থিত হয়।  আমরা মুসলমান-গৌরবের সমাধিক্ষেত্রে ভ্রমণ করিয়া শুরুভারাক্রান্ত-হৃদয়ে গৃহে প্রত্যাগত হই। অবশেষে ইংরেজরাজত্বের গৌরবপ্রবাহের মধ্যে আত্মবিসর্জন দিয়া গুরুভারের লাঘব করিয়া থাকি।

জনপ্রিয় সংবাদ

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৯৯)

১১:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪