০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’ আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক থানা পোড়ানোর বক্তব্য ভাইরাল: হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, শোকজ ছাড়াই রাজশাহীতে কলেজশিক্ষক বরখাস্ত নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে মাসে ৩ হাজার টাকা নিমরা খানের সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন জেইন হামিদ, ফিজা আলীর ক্ষোভ ওড়িশার গ্রামীণ হাসপাতালে মার্কিন পর্যটকের বিনামূল্যে চিকিৎসা, বিস্মিত হয়ে প্রশংসা ভারতের স্বাস্থ্যসেবার ইমরান খানের দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক, চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি কাল বিজেপিতে বড় রদবদল: স্মৃতি ইরানি সাধারণ সম্পাদক, রাম মাধব সহসভাপতি ফিলিপাইনের ঐতিহ্যের স্বাদ: মামন ও এনসাইমাদায় তিন বেকশপের গল্প

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-১০)

  • Sarakhon Report
  • ১২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 167

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

এর উপর নতুন নতুন বন্দর থেকে নীল রফতানী শুরু হওয়ায় গুয়াতেমালার ব্যবসায়ীরা নীলের যে একচেটিয়া ব্যবসায়ের সুযোগের সদ্ব্যবহার করছিল তা আর থাকল না। সরকারও এক ফসলের উপর নির্ভর করে থাকার নীতি পরিহার করল। এ সবের ফলে এক গভীর সমস্যা মাথা চাড়া দিয়ে উঠল।
উচ্চ শ্রেণীর চাহিদার উপর রফতানী নির্ভর করত অথচ উচ্চ শ্রেণীর চাহিদা গেল কমে। নিম্ন শ্রেণীর তুলনায় উচ্চ শ্রেণীর গুরুত্ব গেল কমে। ১৭৮০ সালে মোট রফতানীর মধ্যে উচ্চ শ্রেণীর চাহিদা ছিল শতকরা ২০ ভাগ।
যুদ্ধের ঠিক আগে ১৭৯৮ সালে উচ্চ শ্রেণীর চাহিদা কমে হয়ে গেল শতকরা ৩ ভাগ।২২ এ ছাড়া উচ্চ হারে কর আরোপ ও মধ্যবর্তী দালালদের আধিক্যের জন্যে ইউরোপীয় বাজারে দর বৃদ্ধি পায়। স্পেনে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপ করায় নীলের দাম বেড়ে যায়। অন্য সব ইউরোপীয় দেশে নীল রফতানী করা হত বলে এইভাবে নীলের দাম বেড়ে যেত শতকরা ৪৫ ভাগ।
নীলের উচ্চ মূল্য ও মানের অবনতি হওয়ায় নেমে আসে এক বিপর্যয়। ২০ প্রতিযোগিতার আবির্ভাব ঘটে ব্যবসায়। আমেরিকান অঞ্চলে ভেনিজুয়েলা মধ্য আমেরিকার চাইতে উৎকৃষ্টতর নীল উৎপাদন শুরু করে এবং কিছুটা হলেও বাজার দখল করে নেয়। কিন্তু বৃটিশ ক্রেতারা বঙ্গদেশ থেকে আসা নতুন নীল পছন্দ করতে থাকে। কিন্তু উনবিংশ শতাব্দীর শুরুর দশকগুলোতে বঙ্গদেশ থেকে আসা নীলের তুলনায় মধ্য আমেরিকা থেকে বৃটেনে নীল রফতানী একেবারে কমে যায়।
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-১০)

১২:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪