০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসায় ৫ শিক্ষার্থীর মৃত্যু, চাপা পড়ে থাকার আশঙ্কা আরও ২০ জনের ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ হাজার ৫০০ প্রতিরক্ষায় বেশি ব্যয় করলেই কি ইউরোপের অর্থনীতি শক্তিশালী হবে? ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র বাস্তব পথ তেল শোধনাগারের বাড়তি লাভের শেষ কোথায়? বাংলাদেশে হামে আরও ৩ শিশুর সন্দেহজনক মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৪৫ রাশিয়ার জ্বালানি দুর্বলতা, শেয়ারবাজারের বাস্তবতা এবং ইউরোপের আত্মবিশ্বাসের সংকট ব্রেক্সিটের এক দশক পরে: ব্রিটেন কি আবার ইউরোপের পথে? চাপে ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ইরান ইস্যুতে মেলোনিকে ‘ভুল’ বললেন ট্রাম্প সংঘাতের গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার নায়িকা, পূর্ণদৈর্ঘ্য সিনেমায় আসছে টিলি নরউড

আকাশছোঁয়া জনপ্রিয়তায় ছিলেন ‘আম্মাজান’ খ্যাত শবনম

  • Sarakhon Report
  • ০৪:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 213

চিত্রনায়িকা শবনম

সারাক্ষণ প্রতিবেদক
ষাটের দশকের বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের জনপ্রিয় নায়িকা শবনম। তিনি বাংলাদেশের মানুষের কাছে “রুপনগরের রাজকন্যা রুপের জাদু” এনে দেয় আবার কখনো ফিসফিসিয়ে কথা বলা রাজ্জাকের “আয়নাতে ওই মুখ দেখবে যখন” শোনে তখন লজ্জায় লাল হয়। আবার কখনো প্রিয় “আম্মাজান” হয়েও মান্নার সাথে কথা বলেন না দীর্ঘদিন। তিনি উপমহাদেশের একটা রত্ন “শবনম”।

বাংলাদেশি চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটলেও স্বাধীনতা-উত্তর সময়টাতে উর্দু চলচ্চিত্রে পাকিস্তানের হয়ে তিনি অর্জন করেছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। শুধু তাই নয়, পাকিস্তানের সিনেমায় সম্ভাব্য সব পুরস্কার ও স্বীকৃতিও তিনি অর্জন করেছেন।
হারানো দিন, নাচের পুতুল, কখনো আসেনি, সন্ধি, এ দেশ তোমার আমার এর মতো বাংলা সিনেমায় যেমন কাজ করেছেন তেমনি চান্দা, দিল নাশি, দিল্লাগি, আখেরি স্টেশন, জাঞ্জির সহ অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন সমানভাবে।

শবনম চলচ্চিত্রে যুক্ত হয়েছিলেন ১৯৫৮ সালে। ১৯৬১ সালে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন শবনম। কথিত আছে উপমহাদেশে ১৯৬০-এর দশক থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত রোমান্টিক চরিত্রে তিনিই সবচাইতে বেশী জনপ্রিয় এবং আবেদনময়ী নায়িকা ছিলেন। যাকে বলিউডের নায়িকাগণ ও ঈর্ষা করতো। এখনও পাকিস্তানের মিডিয়া ও সাধারণ দর্শক মনে রেখেছেন তাকে।

১৯৮৮ সালে শবনম তার চরিত্র পরিবর্তন করেন এবং পুনরায় ঢাকা ও লাহোরের চলচ্চিত্রাঙ্গনে অভিনয় করতে থাকেন। বাংলাদেশে করা আম্মাজান সিনেমার অনেকাংশেই তার জীবনের সাথে মিলে যায়। শবনমের জীবনের শেষ অভিনয় টাই ছিলো “আম্মাজান” সিনেমায়। ওই সময় শবনম বলেছিলেন, এখনো দর্শকরা আমাকে ‘আম্মাজান’ বলে ডাকেন। এটাই বড় প্রাপ্তি।

তারপর অনেক সিনেমার অফার পেয়েছি। ‘আম্মাজান’ করার পর উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। কিন্তু ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়নি। ২০২২ সালের ২২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে চলচ্চিত্র থেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে কথা বলেছিলেন।

২০১৯ সালের লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আতিফ আসলাম দারুণ এক পারফরম্যান্স এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেন গ্ল্যামারগার্ল শবনমের ফ্যান তিনি নিজেও।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসায় ৫ শিক্ষার্থীর মৃত্যু, চাপা পড়ে থাকার আশঙ্কা আরও ২০ জনের

আকাশছোঁয়া জনপ্রিয়তায় ছিলেন ‘আম্মাজান’ খ্যাত শবনম

০৪:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪