০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাষ্ট্রের শক্তি কি দমন-পীড়নে, নাকি জনগণের আস্থায়? নবম পে-স্কেল এখনই নয়? আইএমএফের অবস্থানের অপেক্ষায় সরকার, বাস্তবায়ন পিছিয়ে যেতে পারে রাজধানীর মানিকদিতে এইচএসসি শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিএনপির ১৭ বছরের আন্দোলন ছাড়া জুলাই অভ্যুত্থান সম্ভব ছিল না: এ্যানি কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত সোনার দাম বাড়ানোর একদিন পরই কমাল বাজুস, ভরিতে কমেছে ২,২১৬ টাকা সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি উজান আসামে বন্যার ভয়াবহতায় জীবন বাঁচাতে দিনরাত উদ্ধারকর্মীরা

কুয়াশা ভেজা আবছা সকালে যদি তোমায় খুঁজে পাই

  • Sarakhon Report
  • ০৩:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • 198

তাসফিয়া তাসনিম

কোনো এক ডিসেম্বর এর কুয়াশা ভেজা আবছা শিশিরের সকালের উষ্ণতায় খুঁজে পেয়েছিলাম তোমায়। চলতে ছিলো তো বেশ।মনে আছে কি তোমার? জানুয়ারির প্রথম দিন। কপালেতে আলতো করে  চুমু দিয়ে লজ্জা ভাঙ্গিয়ে ছিলে আমার।তোমায় কী করে ভুলে যাই বলো? তোমার সেই মিষ্টি হাসি,রাগান্বিত চোখ ,আজও স্পষ্ট  সবই মনে আছে আমার।

তুমি হয়তো ভুলে গেছো, কিংবা মনে রেখেছ কিনা কে জানে। আরেকটি ডিসেম্বর আসবে পূর্ণ হবে আমাদের সম্পর্কের একটি বছর। মনের মধ্য কত কথাই না জমা ছিল বিশেষ দিনটিতে বলবো তোমায়।

কই হারালে তুমি? মনে কি পড়েনা তোমার?ফাঁকা ফাঁকা লাগে না আমায় ছাড়া? হাহাকার করে উঠে না বুকের বাঁ পাশে?আজও কী আমার নাম শুনলে চমকে উঠো?এখন কী আর আমার কন্ঠ শুনতে ইচ্ছে করে?মায়া হয় আমার জন্য? নাকি সব ভুলে অন্য কারো মায়ায় বিভোর থাকো?

তুমি বলছিলে আজ থেকে বিশ বছর পড়ও আমরা এমনই থাকবো। অথচ,দেখো আজ যখন এপ্রিলের মাঝামাঝি সময় বসন্ত শেষ হতে লাগলো,ফুল গুলোর মতো তুমিও ঝড়ে গেলে।হারিয়ে গেলে বসন্তের সাথে সাথে তুমিও আমার জীবন থেকে।

শুধু স্মৃতি হয়ে থেকে গেলো ১৬ ই ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ই মার্চ পর্যন্ত সেই একশত দিন।বহু বছর পড়ও মনে পড়বে সেই ১৬ ই ডিসেম্বর। মনে পড়বে সেই তুমি টাকে, তোমায় দেয়া সেই ডাকনাম চকলেটে।মনে পড়বে বিচ্ছেদের সেই মার্চ মাস আর ঘটে যাওয়া সেই একশত দিন। স্মৃতি হয়ে রয়ে গেলো প্রথম দেখার সেই গুলিস্তান।আবার যদি কোনো এক ডিসেম্বরের কুয়াশা ভেজা আবছা সকালে তোমায় আবার খুঁজে পাই! অপেক্ষায় রইলাম কোন এক ডিসেম্বরের।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের শক্তি কি দমন-পীড়নে, নাকি জনগণের আস্থায়?

কুয়াশা ভেজা আবছা সকালে যদি তোমায় খুঁজে পাই

০৩:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪