১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের ইউপিআইয়ে নতুন ফি, আরও শক্তিশালী হবে ফোনপে-গুগল পের আধিপত্য তিন কিলোমিটার সড়কে ৫ হাজারের বেশি গর্ত, ২৬ কোটি টাকার কাজেও থমকে বগুড়ার গোহাইল রোড যুক্তরাষ্ট্রে চীনের সৌন্দর্যপণ্যের দাপট, বাণিজ্যযুদ্ধও ঠেকাতে পারছে না রপ্তানি গাজায় শান্তির দাবি নিয়ে ট্রাম্পকে ম্যাক্রোঁর তীব্র কটাক্ষ, ‘এ দৃশ্য আমাদের লজ্জিত করা উচিত’ স্বামীকে মুক্ত করতে শির কাছে ট্রাম্পের আবেদন, চীনে বন্দি মার্কিন ভূকম্পবিদের পরিবারের আশা জ্বালানি তেলের দামে যাতায়াতে নতুন হিসাব, কাটছাঁট চলাফেরায় স্মার্ট চশমা-এআই ডিভাইসের নতুন দুশ্চিন্তা, ব্যক্তিগত গোপনীয়তা কতটা নিরাপদ? মবের শিকার হাজার শিক্ষক, দুই বছরেও ফিরতে পারেননি কর্মস্থলে বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি ‘অত্যন্ত মারাত্মক’: শেখ হাসিনা বাড়ছে খরচ, কমছে ক্রয়ক্ষমতা: সংকটে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা ক্যাডার আটক

  • Sarakhon Report
  • ০৩:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • 156

জাফর আলম,কক্সবাজার :

কক্সবাজারে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর বিদেশি দুটি জি-৩ রাইফেল ও ৫০টি গুলিসহ আরসার এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে এপিবিএন পুলিশ।শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১ টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ইলিয়াস (২৬) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের মৃত হাসান আহমদের ছেলে।৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা উপস্থিতি টের পেয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। তিনি বলেন, গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার আরসার এক শীর্ষ কমান্ডারকে এপিবিএন সদস্যরা আটক করতে সক্ষম হয়।

পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি ২টি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি পাওয়া যায়। তিনি আরও বলেন, আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে আরসার সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।

জনপ্রিয় সংবাদ

ভারতের ইউপিআইয়ে নতুন ফি, আরও শক্তিশালী হবে ফোনপে-গুগল পের আধিপত্য

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা ক্যাডার আটক

০৩:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪