১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মবের শিকার হাজার শিক্ষক, দুই বছরেও ফিরতে পারেননি কর্মস্থলে বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি ‘অত্যন্ত মারাত্মক’: শেখ হাসিনা বাড়ছে খরচ, কমছে ক্রয়ক্ষমতা: সংকটে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের, জাতিসংঘে চুক্তির চেষ্টাও চলছে মিয়ানমারের কারাগারে নারী বন্দিদের ওপর নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক-গ্রিনল্যান্ডের চুক্তি ইরানকে ‘ধ্বংস’ নাকি চুক্তি: জাতিসংঘে ট্রাম্পের হুমকির মধ্যেই সমঝোতার চেষ্টা ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় ইস্যু কাঠামোবদ্ধ আলোচনায় সমাধানে প্রস্তুত ঢাকা ২০২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭ শতাংশ: এডিবি মবের শিকার হাজার শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না

টেকনাফ নাফনদী থেকে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

  • Sarakhon Report
  • ০৬:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • 226

জাফর আলম

কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে দুটি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতদের বয়স পরিচয় নিশ্চিত করা যায়নি।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর জেটি সংলগ্ন এলাকা থেকে লাশদুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, স্থানীয়রাই পুলিশ ও প্রশাসনকে লাশ ভেসে আসার কথা জানিয়েছে। তবে লাশের পরিচয় পওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।এলাকাবাসীর ধারণা, গত সাড়ে সাত মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যে সংঘাত চলছে তাতেই মৃত্যু হয়েছে ভেসে আসা দুই ব্যক্তির।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ভেসে আসা লাশ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঘটনায় নিহত দুজনের লাশ নাফ নদী দিয়ে ভেসে এসেছে।উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লাশ দুটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মবের শিকার হাজার শিক্ষক, দুই বছরেও ফিরতে পারেননি কর্মস্থলে

টেকনাফ নাফনদী থেকে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

০৬:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪