০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

বন্যায় অসহায় মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়েছেন

  • Sarakhon Report
  • ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 165

সারাক্ষণ ডেস্ক

সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য-এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে তাদের সেবার হাত বাড়িয়েছেন।বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে কেন্দ্রীয় বাফওয়ার সভানেত্রী সালেহা খান আজ সকাল ১১০০ ঘটিকায় উপস্থিত থেকে বাফওয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এর কাছে হস্তান্তর করেন।
বাফওয়া সভানেত্রী কতৃক হস্তান্তরিত ভিন্ন প্রকার শুকনা খাদ্য দ্রব্য, ঔষধ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।
উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচী বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত থাকবে। ফেনী অঞ্চলসহ কুমিল্লা, চাঁদপুর ও দেশের অন্যান্য বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। বাফওয়া সভানেত্রী বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অদ্য ত্রাণ বিতরণ/হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বাফওয়া সভানেত্রী দেশের বন্যা ও দুর্যোগ লাঘবে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

বন্যায় অসহায় মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়েছেন

০৬:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪