০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা আঞ্চলিক রাজনীতির নতুন মানচিত্র সীমান্তে ফের পুশইনের চেষ্টা, চারজনকে ঠেকিয়ে দিল বিজিবি ইউরোপের পোশাকবাজারে ধাক্কা, প্রথম ছয় মাসে বাংলাদেশের রপ্তানি কমল ১৬ শতাংশ স্বাধীনতার ৭৯ বছরে পাকিস্তানকে ঐক্য ও শৃঙ্খলার বার্তা সশস্ত্র বাহিনীর মাস্তাংয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বহরে হামলা, আহত ৬ নিরাপত্তাকর্মী পাহালগাম হামলার পর মোদির প্রথম প্রশ্ন—‘কারা করেছে?’ অজিত দোভালের মুখে অপারেশন সিঁদুরের নেপথ্যকথা রাজনীতির ময়দানে ফের বিতর্ক: বিজয়ের মাকে নিয়ে নাইনর নাগেন্দ্রনের মন্তব্যে তীব্র সমালোচনা ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প, কয়েক ঘণ্টার ব্যবধানে ৬.৯ মাত্রার কম্পনে কাঁপল উত্তর সুমাত্রা পাকিস্তানের হিন্দুরা ভারত নয়, পাকিস্তানেই থাকতে চান—জারদারির দাবি

জীবন আমার বোন (পর্ব-৮৮)

  • Sarakhon Report
  • ১২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • 167

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

রং বারান্দায় তারই অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো, থোকা রিকশা থেকে নেমেই হাত দেখালো, ইশারা করলো চ’লে আসার।

কিন্তু শেষ পর্যন্ত তাকে উঠতে হ’লো দোতলায়, সেজখালা ডাকলো তাকে।

খোকা বললে, ‘দেরি করতে পারবো না।’

সেজখালা বললে, ‘কি চিন্তা করলি, যাচ্ছিস তোরা?’ খোকা বললে, ‘রঞ্জুকে বলেছিলাম, বলছে যাবে না-

‘আর তুই?’

‘বাড়ি দেখবে কে?

সেজখালা অসন্তুষ্ট হ’য়ে বললে, ‘কি জানি, তোরা কি বুঝেছিস তোরাই জানিস। প্রাণের ভয়ে যে যেদিকে পারছে পালাচ্ছে, আর তোরা বাড়ি বাড়ি ক’রে অস্থির হ’য়ে উঠেছিস। বাড়িঘরদোর যেন আর কারো নেই। মারামারি বেধে গেলে তাল সামলাতে পারবি?’ খোকা বললে, ‘শুনছি তো সব মীমাংসা হ’য়ে যাচ্ছে–‘

সেজখালা বললে, ‘সেতো আমরাও শুনছি, কিন্তু মানুষজনের শহর ছেড়ে গ্রামে পালানোও তাই ব’লে বন্ধ নেই। না আছে মাথার উপর কেউ, না আছে কোনো কাণ্ডজ্ঞান, শেষ পর্যন্ত সামাল দিতে পারলে হয়–‘

খোকা বিরস কণ্ঠে বলল, ‘এতসব লম্ফঝম্প সেকি শুধু শহর ছেড়ে গ্রামে পালানোর জন্যে, কিছু আসে না আমার মাথায়!”

‘বুঝি না বাপু, শুনছি তো হুড়দাঙ্গা হবেই–‘ সেজখালা আড়াল হ’তেই বেলী এসে দাঁড়ায়। তার চোখের কোলে কালি, দুশ্চিন্তাকাতর মনে হয় খোকার।

‘কবে তোর রাগ পড়বে?’

খোকা বললে, ‘কোনোদিনই না–‘

কিছু একটা বলতে যাচ্ছিলো বেলী, রঞ্জুকে দেখে সে থেমে গেল।

রঞ্জ বললে, ‘যাবি তো তৈরি হ’য়ে নে–‘

‘তখন যে বললি যাবি?’

বেলীর মুখ ম্লান। সে বললে, ‘আজ থাক!’

‘ইচ্ছে করছে না আর এখন–‘

‘রংবাজি!’

রজুকে নিয়ে এক সময় বেরিয়ে পড়লো থোকা, রিকশা ধরলো সেগুনবাগিচার। সেই পুরানো গোঁ রঞ্জুর, কিছুতেই যাবে না সে, কিন্তু

কোনো ওজর-আপত্তিই শুনবে না খোকা, সে বললে, ‘বড় অবাধ্য তুই।’

‘তাই ব’লে সারাদিন বাড়ির বাইরে থাকতে হবে?’

‘এক-আধদিন এ রকম হ’য়ে যায় রাজীব ভাই দু’দিন যাবৎ বাইরে যাওয়া বন্ধ ক’রে দিয়েছে। থোকাকে দেখে খুশি হ’য়ে বললে, ‘এ-ক’দিন কোথায় ছিলে খোকা সাহেব, হাতা গুটিয়ে সংগ্রামে নেমে পড়েছো বুঝি?’

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা

জীবন আমার বোন (পর্ব-৮৮)

১২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪