০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি গ্যাস স্টেশনে বসল বিয়ের আসর, তিন পোশাকে চমকে দিলেন ড্রামার কনে ট্রাম্পের মানচিত্রে ‘মার্কিন’ আইসল্যান্ড, ক্ষুব্ধ রেইকিয়াভিক তলব করল মার্কিন রাষ্ট্রদূত এনভিডিয়া–হাগিং ফেস চুক্তিতে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের এআই কৌশল মেয়ের জন্মের স্মৃতি ধরে রাখতে টেলর সুইফটের প্রিয় গয়না-শিল্পীর অনন্য আংটি ১০–৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তি: মিসরের সামনে যোগ দেওয়ার চেয়েও বড় প্রশ্ন কাঁচা সবুজ টমেটো সংরক্ষণ করুন শীতের জন্য, সহজেই তৈরি করুন মজাদার আচার ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

মহাত্মা গান্ধী অনেক দেশে উপনিবেশবিরোধী সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন: ভার্মা

  • Sarakhon Report
  • ০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 144

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো বর্তমান সময়ের কিছু জরুরি সমস্যার সমাধানে মহাত্মা গান্ধীর সহাবস্থানের দর্শন এবং প্রকৃতি মাতার প্রতি শ্রদ্ধা অত্যন্ত প্রাসঙ্গিক।

ভারতীয় হাইকমিশন বুধবার (২ অক্টোবর) মহাত্মা গান্ধীর (গান্ধীজয়ন্তী) ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

তিনি বলেন, মহাত্মা গান্ধীসহ ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস এই আয়োজন।

হাইকমিশনার বলেন, ‘মহাত্মা গান্ধী কেবল ভারতের স্বাধীনতা আন্দোলনকেই সংগঠিত করেননি, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে উপনিবেশবিরোধী সংগ্রামকেও অনুপ্রাণিত করেছিলেন।’

হাইকমিশনার বলেন, শান্তি, অহিংসা, সহনশীলতা ও বোঝাপড়ার প্রতি গান্ধীর অটল বিশ্বাস; যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় যেমন প্রাসঙ্গিক ছিল, আজও তেমনই প্রাসঙ্গিক।

ভার্মা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় প্রতি বছর তার জন্মবার্ষিকী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে। এটি গান্ধিজির আদর্শ ও মূল্যবোধের সার্বভৌমত্বের প্রতি স্বীকৃতি। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন- সন্ত্রাসবাদ মোকাবিলায় তার শিক্ষার প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট করে।’

তিনি বলেন, আজকের এই উদযাপন ভারতের দীর্ঘদিনের বিশ্বাসেরও দৃঢ় প্রতিশ্রুতি। কোনো কারণেই হিংসাত্মক ঘটনাকে ন্যায্যতা দেওয়া যায় না এবং মানবতাবাদ সর্বদা বিজয়ী হবে।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি

মহাত্মা গান্ধী অনেক দেশে উপনিবেশবিরোধী সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন: ভার্মা

০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪