০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ইতালীর রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন

  • Sarakhon Report
  • ০১:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • 149

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ দূতাবাস, রোম-এ যথাযোগ্য মর্যাদায় (০৭ অক্টোবর )২০২৪ তারিখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে, দিবসটি উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। অতঃপর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর উপর একটি দুই মিনিটের ভিডিও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে অনুষ্ঠিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তাঁরা আলোচনায় একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ ও তাদের অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত জনাব এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’- বিশ্ব শিশু দিবসের এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ শিশু অধিকার সনদ ও বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিতে সকলের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত হক বলেন, শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে তাদের মাঝে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে মেধা ও মননের বিকাশ ঘটে।

রাষ্ট্রদূত দূতাবাসের কার্যক্রমে শিশুদের অধিকার নিশ্চিত ও প্রাধিকারের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে শিশুদের অংশগ্রহণে তাদের সৃষ্টিশীল ও মনস্তাত্বিক বিকাশের জন্য সময় সময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ইতালীর রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন

০১:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪