০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
রাহুল গান্ধীর দেশজুড়ে ‘টাউন হল’ কর্মসূচি, কেন্দ্রবিন্দুতে নিট প্রশ্নফাঁস ও বেকারত্ব চীন সফরে মিন অং হ্লাইং, বৈধতা ও ক্ষমতা সুসংহত করাই মূল লক্ষ্য দুর্নীতি শুধু ঘুষ নয়: নীরবতা, গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তৃত বাস্তবতা ইরানের শর্তে ৬০ দিনের আলোচনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের ঘোষণা নতুন ইতিহাসের সাক্ষী কুরাসাও: ৭-১ গোলে হারলেও বিশ্বকাপ অভিষেকে গর্বে ভাসছে ছোট্ট দ্বীপদেশ আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে জয়, বিশ্বকাপ শুরুতেই দারুণ সূচনা আইভরি কোস্টের ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব: বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও টেকসই লড়াইয়ের আহ্বান সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধের দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ আজ ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বিলুপ্ত, প্রশাসকের হাতে সব ক্ষমতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হলো, স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ইশকুল (পর্ব-১৩)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 127
আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

তুপিককে ব্ল‍্যাকবোর্ডে ডেকে মালিনোভস্কি বললেন, ‘বহৃত আচ্ছা, ছোকরা, বলো তো, তুমি কোন্ ফ্রন্টে পালানোর মতলব করেছিলে? জাপান ফ্রন্টে কি?’
লাল হয়ে উঠে তুপিকভ, জবাব দিল, ‘না, স্যার। জার্মান ফ্রন্টে।’
গলায় বিষ ঢেলে মালিনো‌ক্ষি বললেন, ‘ও, তাই বুঝি? তা জানতে পারি কি, কোন শয়তান তোমায় নাকে দড়ি দিয়ে নিজনি নভগরোদ টেনে নিয়ে যাচ্ছিল? তোমার মাথাটাই বা কোথায়, আর আমার দেয়া ভূগোলের শিক্ষাই বা কোথায় জমা রেখেছ শুনি? এটা কি একদম জলের মতো সোজা নয় যে জার্মান ফ্রন্টে যাওয়াই যদি তোমার বাসনা ছিল তাহলে তোমার যাওয়ার কথা মস্কো হয়ে, স্মোলেনষ্ক আর রেস্ত হয়ে?’ এ-সময়ে হাতের ছড়িটা ম্যাপের গায়ে চেপে ধরে ধরে দেখাতে লাগলেন মালিনোস্ক।
‘আর তুমি কিনা হাঁটি-হাঁটি-পা-পা করে চলে গেলে পুবে, একেবারে উলটো মুখে। ভুল পথে গেলে কেন, কী জন্যে, শুনি? তোমাকে লেখাপড়া শেখাচ্ছি এই জন্যেই তো যে তুমি যা শিখছ তা হাতে-কলমে কাজে লাগাতে পারবে। নাকি, শেখাচ্ছি বিদ্যেটাকে মাথার ওই ডাস্টবিনে জমা করে রাখবে বলে? বোসো। খুব খারাপ নম্বর দিচ্ছি তোমায়। ছোকরা, তোমার লজ্জা হওয়া উচিত!’
এখানে বলা দরকার যে, মাস্টারমশাইয়ের এই কথাগুলো শুনে প্রথম শ্রেণীর ছাত্রদের সেই প্রথম মাথায় ঢুকল, পড়াশুনো করার আসল দরকারটা কী জন্যে। দেখা গেল, তারা হঠাৎ অসম্ভব উৎসাহ নিয়ে ভূগোল পড়তে শুরু করে দিয়েছে। এমন কি তারা ‘ঘরপালানে’ নামে একটা নতুন খেলা পর্যন্ত আবিষ্কার করে ফেললে।
খেলাটা ছিল এইরকম: একটি ছেলে সীমান্তের যে-কোনো একটি শহরের নাম করবে, আরেক জন সঙ্গে সঙ্গে ওই শহরে যাওয়ার পথে বড় বড় জায়গাগুলোর নাম করে যাবে। ঘরপালানে, অর্থাৎ দ্বিতীয় ছেলেটি, যদি এ-খেলায় ভুল করত তাকে তবে খেসারত দিতে হত। আর খেসারত না দিলে খেলার শর্ত-অনুযায়ী হয় মাথায় এক গাঁট্রা আর নয়তো নাকে এক ঠোনা হজম করতে হত।
জনপ্রিয় সংবাদ

রাহুল গান্ধীর দেশজুড়ে ‘টাউন হল’ কর্মসূচি, কেন্দ্রবিন্দুতে নিট প্রশ্নফাঁস ও বেকারত্ব

ইশকুল (পর্ব-১৩)

০৮:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪