০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা? সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ

স্বদেশ রায়ের কবিতা

  • Sarakhon Report
  • ০৪:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 144

পুশ ওয়াশে চলে গেছে মান্ধাতা আমল

স্বদেশ রায়

তারাপদ রায় ছিলেন তাঁর মান্ধাতা উপন্যাসের

নায়কের মতোই মান্ধাতা আমলের শেষ মানুষটি।

হয়ত সে কারনেই তিনি বলাই বাবুর কাছে

জানতে পেরেছিলেন- সকলে যাকে কৃষ্ণচূড়া বলে

যত্ন আত্তি করছে, সেটা আসলে বানরলাঠি গাছ।

বলাইবাবুও নিশ্চয়ই মান্ধাতার আমালেরই কেউ

-তাই চিনেছিলেন বানরলাঠি।

এখন যত দামী গাড়ি হাঁকিয়ে রাস্তা বেয়ে

যেই চলে যাক না কেন, তাকে তো আর বলে দেবার কেউ নেই-

কোনটা কৃষ্ণচূড়া আর কোনটা বানরলাঠি।

তবে সকলের আদর যত্মের কৃষ্ণচূড়া যখন বানরলাঠিই হয়েছিলো,

তাহলে এতদিনে বানরলাঠিরই চারা ও বুড়োগাছ

সবই সংখ্যায় বেশি।

আর তারা মান্ধাতার আমলের লোক হয়েও যখন

নিজদেশের খেকি কুকুর চিনতে পারেনি

তখন দুদিন জম্ম নিয়ে কীভাবে

চিনবে- বকলেস পরা কুকুরগুলোর মধ্যে কোনটা খেকি

আর কোনটা এলসেসিয়ান।

মান্ধাতার আমল তো পুশ ওয়াশের সঙ্গেই চলে গেছে-

তাই এখন আর কৃষ্ণচূড়া বা এলসেসিয়ান চিনেও কী লাভ?

বানরলাঠি আর খেকিই হোক না সকলের যত্ন আত্তির।

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী লড়াইয়ে গ্রেপ্তারই কি শেষ কথা?

স্বদেশ রায়ের কবিতা

০৪:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪