০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
লেবাননে হিজবুল্লাহর অস্ত্র অবৈধ ঘোষণা, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ছে কেরালায় বাড়ি নির্মাণের মজুরি নিয়ে বিহারে রক্তাক্ত হামলা, দরভাঙ্গায় জাতিগত সংঘর্ষে উত্তাল হারিনগর কাতারএনার্জির উৎপাদন স্থগিত, ড্রোন হামলায় কাঁপছে বিশ্ব গ্যাস বাজার দুবাইয়ে ইরানের হামলা, কাঁপছে নিরাপদ আশ্রয়ের তকমা—মধ্যপ্রাচ্যের আর্থিক কেন্দ্র কি সংকটে? হাসিনা-কাদেরের বিরুদ্ধে ‘জুলাই অভ্যুত্থান হত্যা’ মামলায় অব্যাহতির সুপারিশ, তিন মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে খোমেনির নাতি হাসান কি হচ্ছেন পরবর্তী নেতা? ইরান থেকে তুরস্কে শত শত মানুষের ঢল, তেহরানে আতঙ্ক ও জ্বালানির লাইনে দীর্ঘ অপেক্ষা যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ: তেলের দামে অস্থিরতা, মার্কিন অর্থনীতির নতুন ঝুঁকি কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় কাপুর এখনো ইরানের ওপর পূর্ণমাত্রার আঘাত হানা শুরু হয়নি, সিএনএনকে জানালেন ট্রাম্প

ভূমিসেবায় প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখতে হবে

  • Sarakhon Report
  • ০৭:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 91
সারাক্ষণ ডেস্ক 
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, নাগরিকের ভূমিসেবা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। ভূমিসেবায় সংশ্লিষ্ট প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখতে হবে।
তিনি আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রম এলামস্ এর আওতায় ইন্টেলিজেন্ট ল্যান্ড পারফরমেন্স ট্র্যাকার অবহিতকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যোগদান করেন।
কর্মশালায় জানানো হয়, এলামস্ কর্মসূচির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার অধীনে পরিচালিত অনলাইন প্রকল্পসমূহের কার্যক্রম কেন্দ্রীয় ভাবে সমন্বয় করা হচ্ছে। বর্তমানে চলমান ভূমি নাগরিক সেবা কার্যক্রমের স্থায়ী কাঠামো নিশ্চিত করা হয়েছে। সভায় আরো জানানো হয় নাগরিকদের চাহিদানুযায়ী উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ ভূমি সেবাদান অব্যাহত রয়েছে। এ কর্মসূচির টার্গেট পূরণে নাগরিকদের জন্য নতুন নতুন সিস্টেম প্রবর্তন, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও মন মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে।
ভূমি সিনিয়র সচিব ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে জনসাধারণের নিকট ভূমিসেবাকে জনপ্রিয় করার আহ্বান জানান। দেশব্যাপী ভূমিসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ ও প্রেষণা প্রদানের ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি বিকল্প উপায়ে ভূমিসেবার পন্থা উদ্ভাবন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি নিবন্ধন বিষয়ে চলমান সকল প্রকল্পের কাজ কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে তুলে আনতে হবে।
জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর অস্ত্র অবৈধ ঘোষণা, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ছে

ভূমিসেবায় প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখতে হবে

০৭:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪