০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদের জন্য মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের সিন্ধু পানি চুক্তি: আইনের শাসন নাকি উজানের একতরফা ক্ষমতা? অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয় ভারতে থমকে থাকা মৌসুমী বৃষ্টি, বৃষ্টির ঘাটতি ৩৫ শতাংশ; কৃষিতে সতর্কতা জোরদার রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে তদন্ত দাবি কংগ্রেসের তৃণমূলে শক্তি প্রদর্শন রিতব্রতের, সমর্থন বেড়ে ৬৫ বিধায়ক দাবি; ফ্লোর টেস্টের চ্যালেঞ্জ তৃণমূলে ভাঙনের জল্পনা, বিদ্রোহী এমপিদের আবেদনে অবস্থান ব্যাখ্যার আহ্বান স্পিকারের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঢাকার চিড়িয়াখানায়, বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের অ্যালবিনো মহিষ বিটিএস-মাডোনা-শাকিরা একসঙ্গে, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম হাফটাইম শো

ইশকুল (পর্ব-৩৪)

  • Sarakhon Report
  • ০৮:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 122

আর্কাদি গাইদার

পঞ্চম পরিচ্ছেদ

ঠিক চিঠি নয়, প্যাকেট বলা চলে। প্যাকেটটা বেশ ভারি দেখে অবাকই হলুম। তার আগে বাবা আমাদের কখনও অত মোটা চিঠি লেখেন নি। আমার ধারণা হল, প্যাকেটের মধ্যে খুব সম্ভব কিছু ফোটোগ্রাফও আছে।

‘আপনি আমার বাবার সঙ্গে এক রেজিমেন্টে থেকে লড়াই করেছেন?’ জিজ্ঞেস করলুম। সৈনিকটির পাতলা-পাতলা গম্ভীরমতো মুখখানা, সেন্ট জর্জের কুশপদক- লাগানো পাঁশুটে রঙের দোমড়ানো-কোঁচকানো গ্রেটকোট আর বাঁ পায়ের সঙ্গে বাঁধা

কাঠের খুঁটিটার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছিলুম বারবার।

‘শুধু এক রেজিমেন্টেই নয়, আমরা দু-জন এক কোম্পানিতে, এক প্লেটুনে থেকে, এমন কি এক ট্রেন্ডে পাশাপাশি থেকে কনুইয়ে কনুই ঠেকিয়ে লড়েছি। তুমি ওর ছেলে তো?’

‘হ্যাঁ।’

‘ও, তুমি বরিস? তাই তো? আমি জানি তোমাকে। তোমার বাবার কাছে কত শুনেছি তোমার কথা। তোমার জন্যেও একটা প্যাকেট আছে। তোমার বাবা কেবল বলে দিয়েছেন এটা লুকিয়ে রাখতে আর তিনি ফিরে না-আসা পর্যন্ত এটা না ছাতে।’

একটা চামড়ার ব্যাগ হাতে তুলে নিলেন সৈনিকটি। উ’চু বুটের ওপরের কানাত কেটে ঘরে-তৈরি ব্যাগটা। প্রত্যেকবার ওঁর নড়াচড়ার সঙ্গে সঙ্গে আয়োডোফর্মের কড়া গন্ধ ঘরময় ছড়িয়ে পড়ছিল।

ব্যাগ থেকে এক টুকরো কাপড়ে মোড়া আর সূতো-দিয়ে শক্ত-করে-বাঁধা একটা প্যাকেট বের করে উনি আমায় দিলেন। প্যাকেটটা ছোট্ট, কিন্তু বেশ ভারি। আমি তখুনি সেটা খুলতে গেলুম, কিন্তু সৈনিকটি বললেন: ‘এত তাড়া কিসের? পরে খুলো’খন, অনেক সময় পাবে।’

‘আচ্ছা, বলুন তো, ফ্রন্টের খবর কী? লড়াই কেমন চলছে? আমাদের সেনাবাহিনীর মনোবল কেমন?’ ধীরে-সুস্থে, গম্ভীরভাবে আমি জানতে চাইলুম।

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইশকুল (পর্ব-৩৪)

০৮:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪