০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক খরা মোকাবিলার জরুরি পরিকল্পনা প্রকাশে ব্রিটিশ সরকারের ‘নিরাপত্তা’ যুক্তি, বাড়ছে উদ্বেগ ইউরোভিশন ২০২৭: রাজধানী সোফিয়াকে হারিয়ে আয়োজক হচ্ছে কৃষ্ণসাগরের শহর বুর্গাস পরমাণু বোমার আগের হিরোশিমা-নাগাসাকি ফিরিয়ে আনছে মাইনক্রাফটের কর্মশালা সাইনসবুরির দোকানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল শনাক্তকরণ, বন্ধ হলো মুখ স্ক্যান ব্যবস্থা ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-খ্যাত অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরে ৩৬ বছর বয়সে মারা গেছেন ভ্রমণে হালকা ব্যাগ? না, বরং বেশি করে সঙ্গে নিন! আফগান নারীদের পাশে দাঁড়ানো মানে শুধু অধিকার রক্ষা নয়, ভবিষ্যৎ আফগানিস্তানকে বাঁচিয়ে রাখা হোয়াইট হাউসের বিশাল বলরুম নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইলেন ট্রাম্প ইরান চুক্তির পথে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নতুন কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৫:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 92

ডেন্টাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, নতুন পদ সৃষ্টি, বিএমএ এর সদস্য পদ দাবি

নিজস্ব প্রতিবেদক 

নব নির্বাচিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) ২০২৪-২৭ কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানটি নতুন ও পুরাতন দন্তরোগ বিষয়ক চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়। শপথ অনুষ্ঠানে বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে রোগীদেরকে মুখ ও দন্তরোগের চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকারসহ দন্ত শিক্ষা ও গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়।

একই সাথে দেশে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, উপজেলা পর্যায়ে নতুন পদসৃষ্টি, বিষয় ভিত্তিক পদ সৃষ্টি করে সেখানে দন্ত চিকিৎসকদের পদায়ন করে তাদের কষ্ট লাঘবের জোর দাবি জানানো হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া শপথ অনুষ্ঠানে বক্তারা দন্ত চিকিৎসকদের বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন বিএমএ এর সদস্য করার জোর দাবিয়ে জানিয়ে বৈষম্যবিরোধ বাংলাদেশ গড়তে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার অনুরোধ করেন।

এসময় বক্তারা বলেন, দেশে দন্ত চিকিৎসকদের সংখ্যা প্রায় ১৮ হাজার, পাইপলাইনে রয়েছে আরো প্রায় ২৫ হাজার চিকিৎসক। এসকল চিকিৎসকদের দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য নতুন নতুন পদ সৃষ্টি করে তাদেরকে পদায়ন এখন সময়েরই দাবি। বিগত সময়ে যারা শুধুমাত্র রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে তাদেরকেও বর্তমান প্রেক্ষাপটে যথাযথ মূল্যায়ন ও প্রতিষ্ঠা করা জরুরি।

শপথ অনুষ্ঠানে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা.  মোঃ আব্দুস সলাম, বিএসএমএমইউ এর দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নব নির্বাচিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সভাপতি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, মহাসচিব ও বিএসএমএমইউ এর উপ-রেজিস্ট্রার-১ ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ প্রমুখসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিডিএস এর কার্যকরী পরিষদের সকলে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নতুন কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠিত

০৫:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪