০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শক্তির ঔদ্ধত্যের শেষ পরিণতি: থুসিডিডিস আসলে কী শেখাতে চেয়েছিলেন হাইলাইট: দেশের বাজারে আজ সোনার ভরি কত? চীনের তথ্যযুদ্ধ: জাপানের সামনে এখন সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ জনমত ইরানে খামেনির গণশেষকৃত্য শুরু, লাখো মানুষের শোকযাত্রায় উত্তাল তেহরান মালয়েশিয়ায় দুরিয়ানের বাম্পার ফলন, ৯০ শতাংশ পর্যন্ত কমেছে দাম পেঁয়াজ সংরক্ষণে এয়ার-ফ্লো মেশিন: ভুল পরিকল্পনায় বিপাকে হাজারো কৃষক জেলার চিকিৎসা ব্যর্থ, ঢাকায় শেষ ভরসা: হামের রোগীতে উপচে পড়ছে শিশু হাসপাতাল প্রিপেইড মিটারের ভাড়া বহাল, প্রত্যাহারের খবর ছিল গুজব দেশের ৯ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশজুড়ে ডেঙ্গুর বড় ঝুঁকি, গ্রামাঞ্চলে বাড়ছে আতঙ্ক

প্রথমবার একসঙ্গে তারা

  • Sarakhon Report
  • ০৫:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 152

বিনোদন প্রতিবেদক

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (কবির) অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার প্রধান সহশিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সহীদ উন নবী মূলত নাটক নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন। এবার তিনি এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘মুসিবত আনলিমিটেড’।

নাটকটি রচনা করেছেন মশিউর রহমান। সহীদ উন নবী জানান এই ধারাবাহিকের তিনটি বা দু’টি পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। ঠিক তেমনি শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী, ন্যাচারাল অ্যাক্টিং—এর জন্য যিনি বেশ সুখ্যাতি পেয়েছেন সেই জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এই পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এবং তরুন আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ।

এরইমধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাপা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ‘দোলনচাপা’র সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এই নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ্বাস সহীদ উন নবীর। নবী বলেন,‘ ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কী যে দারুণ পারফর্ম করেছে তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবেন। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। আর এই চরিত্রটি যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছে।’ তানিয়া বৃষ্টি বলেন,‘ এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রেটি একেবারেই আলাদা।

তার চাল চলন, কথা বার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ—সবমিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালোলেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে।’ শামীম বলেন,‘ বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে উঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত।

নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ সামান্তা বলেন,‘ বৃষ্টি আপু, শামীম ভাইকে আমার পরিবারেরই মনেকরি। তাদের সঙ্গে একসাথে প্রথম কাজটা মনে রাখার মতোই হয়েছে। চমৎকার গল্পে ভীষণ ভালোলাগার একটা কাজ। পুরোটা সময়ই আসলে শুটিং করতে করতে ভীষণ উপভোগ করেছি। নবী ভাইকে আন্তরিক ধন্যবাদ। নাটকটি ভালোলাগলে সবার কষ্ট স্বার্থক হবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার। এদিকে আগামী ৪,৫ ডিসেম্বর বৃষ্টি—শামীম নতুন আরেকটি একক নাটকে কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

শক্তির ঔদ্ধত্যের শেষ পরিণতি: থুসিডিডিস আসলে কী শেখাতে চেয়েছিলেন

প্রথমবার একসঙ্গে তারা

০৫:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪