০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ জ্বালানি সংকটে নতুন সতর্কবার্তা, জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান ছেলের হামলায় কুমিল্লায় প্রাণ গেল বাবার

সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৬:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 128

ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য প্রাকৃতিক পরিবেশপ্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন, সমাজে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য প্রাকৃতিক পরিবেশপ্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য বর্তমান অন্তবর্তী সরকার জুলাই বিপ্লবের সুফল ভূমিখাত সংশ্লিষ্ট মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) এর মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচি বাস্তবায়ন করছে এতে করে ভূমি মালিকানা স্বত্ত্বের নিরাপত্তা সাধন হানাহানি বন্ধ হবে কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের বিসিএস ক্যাডারের সার্ভে সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু পেশাগত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে

উপদেষ্টা আজ তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত ৫১ দিন ব্যাপী  ১৩৬তম  সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলেন।

ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভুমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ডিএলআরএস পরিচালক মো: মোমিনুর রশীদ। এ কোর্সে বিসিএস (প্রশাসন), পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৮ জন কর্মকর্তা অংশ নেন।

ভূমি উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব কাজে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে হবে। এজন্য ভূমি খাতের সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের হাতে-কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক এবং আধুনিক-যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব হিসেবে গড়ে উঠবে বলে আশাব্যক্ত করেন।

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ভূমি খাতের গুরুত্ব অপরিসীম। তিনি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের স্বীয় মেধা, মনন ও প্রশিক্ষণলব্দ জ্ঞান দিয়ে ভূমি সেবায় জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।তিনি তাদেরকে জনগণের সাথে সদাচরণ ও নথি নিয়ে হয়রানি না করে যথাসময়ে নিষ্পত্তি করণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে?

সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা

০৬:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪