০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

​​​​​​​ড্যাপ বাস্তবায়নে সরকারের উপদেষ্টা কমিটি গঠন

  • Sarakhon Report
  • ১০:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 137

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন মনিটরিং ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ খবর প্রকাশ করা হয়েছে।

সাত সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ভূমি উপদেষ্টাকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা,  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এছাড়া সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে কমিটিতে থাকছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং সেতু বিভাগের সচিব।

কমিটিতে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবও অন্তর্ভুক্ত হবেন বলেও জানানো হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন মনিটরিং ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনী আনয়নের সুপারিশ করা। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

​​​​​​​ড্যাপ বাস্তবায়নে সরকারের উপদেষ্টা কমিটি গঠন

১০:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪