০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চরাচর মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি ঈদযাত্রায় বাড়তে পারে হামের সংক্রমণ, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ‘দ্য জাপানিজ ওয়ে অব প্যারেন্টিং’ বইয়ে জাপানি মাতৃত্বের অদৃশ্য শ্রম ও আধুনিক পরিবারের নতুন প্রশ্ন স্টার ওয়ার্সের বড় পর্দায় প্রত্যাবর্তন, ডিজনির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা নিখোঁজ বৃদ্ধদের অদৃশ্য ট্র্যাজেডি: বার্ধক্য, ডিমেনশিয়া ও সমাজের ব্যর্থতা ই-কমার্স আইনে রাইড-হেইলিং অন্তর্ভুক্তির পরিকল্পনা ঘিরে বিতর্ক ইন্দোনেশিয়ায় এডিপির ধীরগতি আর বিনিয়োগের সংকট: বাংলাদেশের অর্থনীতির আসল বাধা কোথায় পাপুয়ায় সশস্ত্র হামলায় নিহত ১০ স্বর্ণখনি শ্রমিক, জঙ্গলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনা

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযান, সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত

  • Sarakhon Report
  • ০৫:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 137

রাঙ্গামাটির লংগদুর কিচিংছড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে চুক্তিবিরোধী প্রসীত সমর্থক আঞ্চলিক দল ইউপিডিএফের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টায় রাঙ্গামাটির লংগদু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিচিংছড়া এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযানের সময় তার কাছ থেকে এম-৪ একটি রাইফেল, ১২টি মোবাইল, সেনাবাহিনীর নকল ৩টি ইউনির্ফম ও এনআইডি কার্ড ২টি, ৫টি ব্যাগ ও ১০টি কম্বল এবং বিভিন্ন প্রকারের নথি উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পোষাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

চরাচর

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযান, সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত

০৫:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫