০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
মাতৃত্ব আমার উচ্চাকাঙ্ক্ষা কমায়নি, বরং কোন কাজ সত্যিই গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে এনরনের ছায়া, তবে ধস অনিবার্য নয় বিষণ্নতা আসার আগেই জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, চার বছর আগেই মিলবে সতর্কবার্তা ছুঁয়ে না দেখেই বস্তু চিনবে রোবট, চীনের নতুন ‘ইলেকট্রিক ইল’ প্রযুক্তিতে এআই এজেন্টের ভয়ংকর আচরণ: প্রতিদ্বন্দ্বীকে ‘হত্যা’, নজরদারি ফাঁকি ও প্রতারণার তথ্য প্রকাশ ভিসা বাতিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ মেক্সিকোর সাবেক প্রেসিডেন্টপুত্রের আফ্রিকায় গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে উঠতে পারে চীনের ইউয়ান, কমছে ডলারের নির্ভরতা জোকবো: পুরুষের বংশলিপির ভেতর নারীর হারানো ইতিহাস ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অ্যাবি ডনেলি, নারীদের ম্যারাথনে ব্রিটেনের প্রথম পদক সিলিকনকে পেছনে ফেলে চীনের সৌরবিদ্যুৎ প্রযুক্তিতে নতুন সাফল্য

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৪)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • 95

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

“কিন্তু আপনি বলেছিলেন যে তিনি ছিলেন একজন টুলা ভাষার লেখক, এবং তাঁর কোনো শক্তি নেই।”

টলস্টয় তাঁর রোমশ ভ্রূ দুটোকে টেনে চোখের উপর নামিয়ে আনলেন, বললেন, “লেখার কায়দা ছিল খারাপ। ও কী ধরণের ভাষা তিনি ব্যবহার করতেন? লেখার মধ্যে শব্দের চেয়ে দাঁড়ি কমা বেশি। শক্তি হোলো একরকম ভালোবাসা। যে ভালোবাসে, তারই শক্তি আছে। প্রেমিকদের দিকে তাকিয়ে দ্যাখো, তারা সবাই শক্তিশালী।”

ডস্টইয়েভ স্কি সম্পর্কে তিনি আলাপ করতেন অনিচ্ছার সংগে, স’যমের সংগে, যেন কিছু এড়িয়ে গিয়ে, চাপা দিয়েঃ “কনফুসিয়াস এবং বৌদ্ধদের বাণীর সংগে নিজেকে পরিচিত করা উচিত ছিল তাঁর; তা তাঁকে অনেকখানি শান্ত ক’রে দিতো। ওইটি হোলো প্রধান জিনিষ, যা প্রত্যেক মানুষেরই জানা উচিত। তিনি ছিলেন এমন একটি মানুষ, যাঁর রক্তমাংস বিদ্রোহ ক’রে উঠতো।

তিনি রাগলেই তাঁর টেকো মাথার ওপর মাংসপিণ্ডগুলো অকস্মাৎ উঠতো মাথা তুলে; কান দুটো কাঁপতো। তাঁর অনুভূতি ছিল প্রচুর; কিন্তু তিনি চিন্তা করেছিলেন অতি সামান্য। কুরিয়ের-পন্থীদের কাছ থেকে, বা বুটাশেভিচের পাশ থেকে, বা অন্যদের কাছ থেকে তিনি চিন্তা করতে শিখেছিলেন। এবং পরে তাঁর সমস্ত জীবন ধ’রে তাদের তিনি ঘৃণা করেছেন। ইহুদি-সুলভ একটা বস্তু ছিল তাঁর মধ্যে। বিনা কারণেই তিনি সন্দিগ্ধ হ’য়ে উঠতেন। তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, ছিলেন মন্থর, ছিলেন সৌভাগ্যহীন। বড়ো অদ্ভুত পড়ে। আমি ঠিক বুঝি না, কেন।

তেমনি অকারণ। কারণ, ওই সব লাগে যে তাঁকে মানুষে এতো তাঁকে পড়া যেমন বেদনাদায়ক, ‘ইডিয়ট’, ওই সব ‘বাড়ন্তবয়সী’ ওই সব রাস্কনিকভ, কিম্বা বাকী অন্য সবাই, ওরা বাস্তব নয়। বাস্তব জগতে তারা ওদের চেয়ে অনেক সরল, অনেক সহজবোধ্য। দুঃখের বিষয় লোকে লিয়েসকভের লেখা পড়ে না। তিনি ছিলেন একজন সত্যিকারের লেখক-তাঁর কোনো লেখা তুমি পড়েছ?”

“পড়েছি। তাঁকে আমার ভারী ভালো লাগে, বিশেষ ক’রে তাঁর ভাষা।”

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব আমার উচ্চাকাঙ্ক্ষা কমায়নি, বরং কোন কাজ সত্যিই গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছে

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪৪)

০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫