০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত হাত-পা ঘাম এবং শরীরের ব্যথা নিরাময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে ফ্রি ক্যাম্প

  • Sarakhon Report
  • ০৬:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 91

সারাক্ষণ ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে গত ১৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ে Iontophoresis প্রযুক্তির সেবা এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে Pulsed Electro Magnetic Field (PEMF) প্রযুক্তির সেবা, রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯:১৫ থেকে বিকেল ৪:৪৫ পর্যন্ত, কার্জন হল ভবনে (দক্ষিণ-পূর্ব বারান্দায়, ভবনের পিছন দিকে)। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই সেবা। সহযোগিতায় রয়েছে সামাজিক প্রতিষ্ঠান বাইবিট লিমিটেড। সাধারণত প্রতি সেশনে ৪০ মিনিট করে ১০ দিন থেরাপি নিলে উপশম হয় বা উপশমের লক্ষণ বুঝা যায়।

যারা এ সেবা নিতে আগ্রহী তাদেরকে বিভাগের ওয়েবসাইটে দেওয়া গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে। এ সেবা নিতে পারবেন দেশের আপামর জনগণের যে কেউ। ওয়েবসাইটের লিংক, https://bmpt.du.ac.bd/free-sweat-and-pain-therapy-camp/ ১৩ ফেব্রুয়ারির পর এ সেবার জন্য বাইবিট লিমিটেড এর অফিসে যোগাযোগ করা যেতে পারে।

উন্নত বিশ্বে অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ে Iontophoresis প্রযুক্তির যন্ত্র এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে PEMF প্রযুক্তির যন্ত্র স্থানীয়ভাবে উন্নয়ন করে বেশ কিছু বছর আগে সফল হয়েছে অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। উন্নত বিশ্বে প্রায় ৫০/৬০ বছরের গবেষণায় পাওয়া গেছে যে এ দুটো যন্ত্রের উল্লেখযোগ্য কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।

তাই দুটি যন্ত্রই ডাক্তারের পরামর্শক্রমে ঘরে বসে ব্যবহার করা যেতে পারে, তবে হার্টে পেসমেকার লাগানো রোগী এবং গর্ভবতী মায়েদের জন্য এ যন্ত্র ব্যবহারে বারণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফলকে জনগণের কাছে সুলভে পৌঁছে দেওয়ার জন্য অধ্যাপক রব্বানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাইবিট লিমিটেড (BiBEAT Ltd) নামে একটি মালিকবিহীন সামাজিক প্রতিষ্ঠান যন্ত্রদুটো সুলভ মূল্যে বাজারজাত করছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত হাত-পা ঘাম এবং শরীরের ব্যথা নিরাময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে ফ্রি ক্যাম্প

০৬:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫