০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৫)

  • Sarakhon Report
  • ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 140

সুবীর বন্দ্যোপাধ্যায়

কুজকো শহরটির উচ্চতা ৩৫০০ মিটার। পৃথিবীর প্রাচীন অবস্থার মধ্যেও এখন এই শহরের বিমানবন্দর, রেলপথ, বিশ্ববিদ্যালয়, বাণিজ্যকেন্দ্র এমনকি কৃষি অঞ্চল এবং পর্যটন ও তীর্থকেন্দ্র সবার দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এই কুজকো শহরের গীর্জা এবং তার স্থাপত্য, মঠ এবং ইনকা সাম্রাজ্যের ধ্বংসস্মৃতি সবার মনকে আলোড়িত করে।

সমাজ কাঠামোর নানা শ্রেণিবিন্যাস: ইনকা সমাজের অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক কাঠামোর বুনোট। সমগ্র সমাজটিকে নানাভাবে বিভক্ত করে এক সামাজিক ভারসাম্য, সুস্থিতি আনার চেষ্টা করা হয়েছে। এই ভাগগুলি হল: প্রশাসনিক, ধর্মীয়, কৃষি এবং সামরিক অঞ্চল। ইনকা বা অন্য নাম তাহুয়ানতিনসুউ (Tahuantinsuyu) হল একটি যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা।

এই ব্যবস্থায় থাকে একটি কেন্দ্রীয় সরকার যার সর্বোচ্চ ক্ষমতায় থাকেন ইনকা সম্রাট। এর নিয়ন্ত্রণে বা আওতায় ছিল চারটি প্রদেশ বা রাজ্য। চিনচাএসুউ (Chinchaysuyu) (উত্তর-পশ্চিম) আন্তিসুউ (Antisuya) উত্তরপূর্ব, কোনতিসুউ (Qontisuyn) (দক্ষিণ-পশ্চিম) এবং কোলসেউ (Qullasuyu) (দক্ষিণ-পূর্ব)। চারটি প্রদেশের চারটি কোণ এক কেন্দ্রীয় বিন্দুতে মিলিত হয়েছে যার নাম হল কুজকো।

প্রতিটি প্রদেশে ছিলেন একজন স্থানীয় শাসনকর্তা বা গভর্নর। এই মহামান্য গভর্নর উপত্যকার কৃষি জমি ও তার ফসল, খনির প্রশাসনিক কাজকর্মের দায়িত্ব নিয়েছিলেন। এছাড়া সামরিক ও ধর্মীয় দিক এর একটি প্রশস্ত বিভাগ ছিল। স্থানীয় প্রশাসক ছোট ছোট সমস্যা, গণ্ডগোল দেখাশোনা করতেন এবং সেইসঙ্গে ইনকাপরিবারগুলি জনসেবার কাজে কতটা তৎপর বা দায়িত্বপালন করছে তা দেখভাল করার দায়িত্ব ছিল এই আঞ্চলিক প্রশাসকের।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৪)

জনপ্রিয় সংবাদ

একজন ট্রিলিয়নিয়ার বনাম ৪৯% দরিদ্র

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৫)

১০:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫