০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সম্পদের উত্তরাধিকার নয়, উদ্দেশ্যের উত্তরাধিকারই পরিবারকে টিকিয়ে রাখে নেপাল বিপর্যয়ের আগে চীনের কাছে আগাম সতর্কতার তথ্য চেয়েছিল, মিলেনি পর্যাপ্ত তথ্য নেপালে দুই দশকেও খোঁজ মেলেনি ২,৫০১ নিখোঁজের, বিচারের অপেক্ষায় স্বজনরা অটোরিকশায় সোলার চার্জিং: বড় সম্ভাবনার পথে যে ৭ চ্যালেঞ্জ আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর পোলাওয়ের চালের দামে আগুন, ১৩৫ থেকে বেড়ে ২৩০ টাকা কেজি নদীভাঙনে জামালপুরে বিলীন ঘরবাড়ি-রাস্তা, ঝুঁকিতে ৫০০ পরিবার পাবনায় রেকর্ড পেঁয়াজ উৎপাদনেও স্বস্তি নেই, বর্ষায় পচে নষ্ট ৩০ শতাংশ কৃষিঋণের ১ হাজার কোটি টাকার তহবিলের বড় অংশ অন্য খাতে, বাংলাদেশ ব্যাংকের তদন্তে অনিয়ম পরপর দুই দিন ডেঙ্গু রোগীর রেকর্ড, হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৪০২ জন

চীনে চাকরির বাজারে এআই’তেই নজর সবার

  • Sarakhon Report
  • ০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 239

চাকরিদাতা কিংবা চাকরিপ্রার্থী, দুই পক্ষেরই নজর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’তে। চীনের দ্রুত বিকাশমান এআই ও রোবট শিল্পের কারণে দক্ষ মানবসম্পদের চাহিদা বলা যায় এখন তুঙ্গে।

চীনের শীর্ষ অনলাইন চাকরি প্ল্যাটফর্মগুলোর সাম্প্রতিক তথ্যানুযায়ী, এবারের বসন্ত মৌসুমে এআই খাতে চাকরির আবেদন ৩৩.৪ শতাংশ বেড়েছে। রোবট অ্যালগরিদম ইঞ্জিনিয়ার ও ডিবাগিং ইঞ্জিনিয়ারের চাহিদা ছাড়িয়েছে ৩০ শতাংশ। এই দুটি পদের জন্য ৫২ শতাংশ ক্ষেত্রে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি এবং ৪৫ শতাংশ ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে।

এআই শিক্ষণ ও দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তাও বেড়েছে। এতে করে চীনে এখন এআই শিক্ষকের চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি। দেশের বিভিন্ন চাকরি মেলায় অ্যালগরিদম ইঞ্জিনিয়ার ও রোবট গবেষকদের মাঝে চলছে ব্যাপক প্রতিযোগিতা।

চীনের প্রযুক্তি কেন্দ্রগুলো, বিশেষ করে চ্যচিয়াংয়ের হাংচৌ ও কুয়াংতোংয়ের শেনচেন হয়ে উঠছে এআই প্রতিভার মিলনস্থল।

এক নিয়োগ সংস্থার কর্মকর্তা ওয়াং লিন জানালেন, ‘এ বছর ৯০ শতাংশের বেশি চাকরির পদ প্রযুক্তিগত, বিশেষ করে এআইজিসি, লার্জ মডেল ও ভাষা প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পর্কিত।’

হাংচৌর একটি বড় চাকরি মেলায় ৮৩০টি প্রতিষ্ঠান ২১ হাজার চাকরির অফার দিয়েছে, যার অর্ধেকই এআই অ্যালগরিদম ও লার্জ মডেল উন্নয়ন সংক্রান্ত।

হাংচৌ ইউশু টেকনোলজির নিয়োগ ব্যবস্থাপক চাং তোংতোং জানালেন, ‘হার্ডওয়্যার সংশ্লিষ্ট পদের বেতন এখন গড়ে ২০ থেকে ৪০ হাজার ইউয়ান। বার্ষিক বোনাসসহ কর্মীর বাৎসরিক আয় ৬-৭ লাখ ইউয়ানও হতে পারে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

সম্পদের উত্তরাধিকার নয়, উদ্দেশ্যের উত্তরাধিকারই পরিবারকে টিকিয়ে রাখে

চীনে চাকরির বাজারে এআই’তেই নজর সবার

০৬:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫