১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১৬৬)

  • Sarakhon Report
  • ১১:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • 333

অন্যান্য সেবাকাজ

তখন পাড়ায় বাহির হইলাম শ্মশানযাত্রীর খোঁজে। প্রায় সব বাড়িতেই জ্বর। দুই-একজন যাহারা ভালো আছে তাহারা কেহই শ্মশানে যাইতে রাজি হইল না। অতুলের বাবার এক বন্ধু ছিলেন বাবু অক্ষয়কুমার সেন। তিনি ফরিদপুরের এসডিও ছিলেন। বড় চাকরি করিতেন বলিয়াও গরিব বন্ধুকে ভুলেন নাই। তিনি বলিলেন, “আমি শ্মশানে যাইব।”

আমরা তিনজনে সেই খোকার মৃতদেহ লইয়া গোবিন্দপুর শ্মশানঘাটে গেলাম। শ্মশানঘাটে সন্ন্যাসী ঠাকুরের কাছে থাকিতে আমি দেখিয়া দেখিয়া শিখিয়াছিলাম কি করিয়া চিতায় কাঠ সাজাইতে হয়। সেই অভিজ্ঞতা আজ কাজে লাগিল। আমিই কাঠ আনিয়া চিতা সাজাইয়া দিলাম। সেই চিতার উপর খোকাকে যখন শোয়াইয়া দিলাম তখন আমার চোখের পানি বাঁধ মানিল না।

ইহার পরে অতুলের আরও দুইটি ভাই মারা গেল। ইহারা সকলেই লেখাপড়ায় খুব ভালো ছিল। গ্রামদেশে বহুলোক বিনা চিকিৎসায় মারা যায়। সেজন্য তাহাদের বাপ-মায়েরা দুঃখ করে না কারণ সেখানে বহু অসুস্থ লোকেরই চিকিৎসা হয় না। কিন্তু মধ্যবিত্ত সমাজের বাপ-মা, যাহারা বর্তমান চিকিৎসাবিদ্যার সুফল জানে, তাহাদের এতগুলি ছেলে যখন বিনা চিকিৎসায় মারা গেল তাহাদের দুঃখ কল্পনাও করা যায় না।

ইহার পরে অতুলের মা ও বাবাকে ম্যালেরিয়া জ্বরে ধরিল। অতুলের অসুখও বাড়িয়া গেল। আমি সারারাত্র জাগিয়া তাহাদের দেখাশুনা করি। একদিন অতুল জ্বরের ঘোরে আমার হাতখানা বুকের উপর লইয়া আমাকে জিজ্ঞাসা করিল, “বল! তুমি আমার কে?” আমি বলিলাম, “আমি তোমার বন্ধু জসীম।” অতুল বলিল, “না, তুমি মানুষ নও। মানুষের ছদ্মবেশে তুমি দেবতা।”

তখন আমার সমস্ত গায়ে রোমাঞ্চ হইল। মনে হইল, এতদিন রাত্রি জাগিয়া ইহাদের যে সেবা করিয়াছি, আজই আমি ইহার চরমতম পুরস্কার পাইলাম।

কিছুদিন পরে অতুল ভালো হইয়া উঠিল। শ্রীশবাবুর বাসার মতো অতুলদের বাসায়ও আমার অবারিত দ্বার হইল। ইহার পরে অতুলদের বাসায় কাহারও কোনো অসুখ হইলে অতুল নিজেই তাহার সেবা-শুশ্রূষা করিত। অতুলদের বাড়ি যাইয়া আমরা দুই বন্ধু একত্র পড়াশুনা করিতাম। অতুলের মতো বন্ধু পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়। পরের জন্য সে এত কাজ করিয়া দিত যাহার তুলনা মেলে না।

চলবে…..

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১৬৬)

১১:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫