০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

রবীন্দ্রনাথের পাল্কিবাহকেরা

  • Sarakhon Report
  • ০৭:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • 334

আসাদ মান্নান

বসন্তের বক্ষ ছেড়ে যাত্রা করে দূরন্ত বৈশাখ;
এই মাসে বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথের
জন্ম হয় –আজ তাঁর শুভ জন্মদিন: এই দিনে
সোনালী ফুলের পাশে ফোটে কত জুঁই কৃষ্ণচূড়া;
দেখতে দেখতে কত কাল মহাকাল পার হয়ে গেছে
কাল থেকে মহাকালে ব্যাপ্ত হয়ে আছেন ঠাকুর —
কে আছে এমন পুরোহিত , যে তাঁকে সরাতে পারে?
কেউ নেই আর; তাঁর তুল্য ঋষি কবি মহাজন
কেউ নেই, আগেও ছিল না– কোথাও জন্মেনি আর;
অনন্য একক তিনি; বলা যায় ঐশ্বরিক কবি।

ওই নামে আজ সীমা ও সীমান্তহীন দেবালয়ে
আদিগন্ত প্রসারিত মর্মরিত ঊষার বেদীতে
অজস্র গোলাপ হাতে ভক্তকূল দাঁড়িয়ে রয়েছে–
অনুরাগে কুলু কুলু ধ্বনি দেয় পদ্মার দু’কূল ;
ওই চির নতুনের দাউদাউ প্রাণের আগুনে
হাওয়াকে জড়িয়ে গায়ে শূন্যতার মায়ালোক থেকে
চারিদিকে নেমে আসছে কল্লোলিত আনন্দের ঢেউ;
আমি দিব্য চোখে দেখতি পাচ্ছি: উড়ন্ত মেঘের পিঠে
খালি পায়ে ভর দিয়ে রবীন্দ্রনাথের কালো কালো
পাল্কিবাহকেরা তাঁর সোনার বাংলায় ফিরে আসছে ।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

রবীন্দ্রনাথের পাল্কিবাহকেরা

০৭:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫