১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

হিউএনচাঙ (পর্ব-১০০)

এর পর হিউএনচাঙ আবার গঙ্গাতীরে মগধের রাজধানী পাটলিপুত্রে এলেন। চন্দ্রগুপ্ত, অশোক আর গুপ্ত সম্রাটদের রাজধানী পাটলিপুত্রের তখন ভগ্নদশা। পুরাতন প্রাসাদগুলির কেবল ভিৎমাত্র ছিল আর অসংখ্য সঙ্ঘারাম, স্তূপ ও দেবমন্দিরের মধ্যে কেবলমাত্র দুই-তিনটা তখনো খাড়া ছিল!

হিউএনচাঙের সময়ে অশোকের রাজধানীর ধ্বংসাবশেষগুলি এত প্রকাণ্ড প্রকাণ্ড ছিল যে, লোকে মনে করত দৈত্য-দানবরা অশোকের জন্যে এসব তৈয়ারী করেছিল। হিউএনচাঙ এগুলি দেখলেন। অশোকনির্মিত একটি স্ত পও দেখলেন।

বুদ্ধ, মৃত্যু নিকট বুঝতে পেরে, যে পাথরের উপর দাঁড়িয়ে মগধের কাছে শেষবারের মত বিদায় নিয়েছিলেন, সেই পাথরের উপর তাঁর পবিত্র পায়ের ছাপ ছিল। গঙ্গাতীরে সেই পাথরে হিউএনচাঙ পূজা দিলেন।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

হিউএনচাঙ (পর্ব-১০০)

০৯:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫