০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের মশাল জ্বালিয়েছিলেন নজরুল – গোলাম মোহাম্মদ কাদের

দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিনে প্রয়াত কবির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেওয়া আজ এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রয়াত কবির স্বজন, ভক্ত-অনুরাগী এবং নজরুল গবেষকদের প্রতিও অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বল্প কর্মজীবনে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও একই সঙ্গে সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন নিপুণ দক্ষতায়। তিনি সাহিত্যের প্রতিটি শাখা অনুপম সৃষ্টিতে উজ্জ্বল করেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দেওয়া বাণীতে আরও বলেন, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে নজরুল ছিলেন ধুমকেতুর মতো। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের মশাল জ্বালিয়েছিলেন নজরুল। তিনি সাহসিকতার আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছিলেন আমাদের জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রাম ও বিদ্রোহে বাঙালির চিরকালের অনুপ্রেরণা হয়ে আছেন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির জন্মদিনে মানুষে মানুষে সমতা ও অধিকার আদায় এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের মশাল জ্বালিয়েছিলেন নজরুল – গোলাম মোহাম্মদ কাদের

০৬:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫