০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
ক্যারিয়ারে বিরতি শুধু নারীদের নয়, সবার জন্য—সমতার নতুন বার্তা ওজন কমালেও খাবারের আনন্দ হারানোর শঙ্কা, নতুন আলোচনায় জনপ্রিয় ওষুধ জাপানি কারুশিল্পের বিশ্বজয়: ৩০০ বছরের ঐতিহ্য পেরিয়ে নতুন প্রজন্মের দখলে ধনীদের ব্যঙ্গ এখন বাস্তবেই: টিভি সিরিজকে হার মানাচ্ছে রিয়েলিটি শো ডেমোক্র্যাট দলে ভেতরের ঝড়, পেলোসির বিদায়ের আগে নতুন লড়াইয়ের সূচনা চীনের প্রভাব বাড়ছে ইন্টারপোলে, হংকং সভা ঘিরে বিতর্ক ও উদ্বেগ ট্রাম্পের প্রশংসা-রাজনীতি: ব্রিজিত ম্যাক্রোঁকে ঘিরে কূটনৈতিক বার্তা ও ইরান ইস্যুর টানাপোড়েন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চাপে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক, কৌশলগত ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন গ্রিনল্যান্ড নিয়ে নতুন উত্তাপ: ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের কৌশল, ন্যাটোতে ফাটল স্পষ্ট ট্রাম্পের নতুন পছন্দ: শতকোটি সম্পদের মালিক কি হচ্ছেন ফেড প্রধান?

“আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের মডেল ” -রংপুরে মজিবুর রহমান মঞ্জু 

  • Sarakhon Report
  • ০৭:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • 129

সারাক্ষণ ডেস্ক: বিশ্ব রাজনীতিতে বর্তমান সময়ে যত স্বৈরাচার আছে তাদেরকে বিচার বিশ্লেষণ করলে গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে পদার্পন করার এবং ভোট চুরির যত রকম কায়দা কানুন আছে তা প্রয়োগের বিবেচনায় আওয়ামীলীগ সকলের কাছে রোল মডেল হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি আজ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা সদরে স্থানীয় এবি পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

ইফতারে অংশগ্রহনকারী জনতা

যুবনেতা এনামুল হকের সঞ্চালনায় ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সহিদার রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর এবি পার্টির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রউফ, দলের সিনিয়র সহকারী সদস্যসচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আব্দুল বাসেত মারজান, দিনাজপুর জেলা সদস্যসচিব অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী পলাশ, লালমনিরহাট জেলা আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় নেতা ফিরোজ কবীর।

মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছু বাড়ী বা সম্পত্তির কেয়ারটেকার আছে যারা কর্মচারী হিসেবে চাকুরীতে ঢুকে পরে অবৈধভাবে মালিকের সম্পদ গ্রাস করে নিজেই মালিক বনে যাবার চেষ্টা করে। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ জাতির কাছে ক্ষমা চেয়ে হিজাব ও তসবিহ হাতে ছলনকরে ২০০৮ সালে ক্ষমতায় আসে। এরপর ক্ষমতা কুক্ষিগত করে ধীরে ধীরে তার পুরোনো বাকশালী স্বৈরতান্ত্রিক রূপে সে আবির্ভূত হয়।

একের পর ভোট চুরির কৌশল আবিষ্কার করে তারা মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছে। তারা এখন লুটপাট করে দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। তিনি বলেন পৃথিবীর তাবৎ স্বৈরাচার ও ভোট চোরদের কাছে আওয়ামীলীগ এখন রোল মডেল। নিপীড়িত নিস্পেষিত জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটচোরদের প্রতিহত করবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, মহানগর নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাক্তার নজরুল ইসলাম, যুবনেতা মোজাম্মেল হক বাবু ও ইমরান বাদশাহ প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

ক্যারিয়ারে বিরতি শুধু নারীদের নয়, সবার জন্য—সমতার নতুন বার্তা

“আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের মডেল ” -রংপুরে মজিবুর রহমান মঞ্জু 

০৭:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪