০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি নিয়ে হাইকোর্টের রুল, সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় নিষেধাজ্ঞা

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২৮)

রমজানের সেহেরির সময় ঢাকায় মহল্লায় মহল্লায় কয়েকজনের দল ধর্মীয় গান গেয়ে রোজাদারদের ঘুম ভাঙ্গাতেন

কাসিদা টুপি

বিশ শতকের প্রথম থেকে চার দশক পর্যন্ত ঢাকায় জনপ্রিয় ছিল কাসিদা টুপি। হাকিম হাবিবুর লিখেছেন, “আমার সময় কাসিদা করা টুপিও তৈরি হতে লাগল। গোলাকার এবং কিস্তির মতো… যা ধোলাই করলে পরিষ্কার হয়ে যেত এবং কাঠামোতে রেখে লোকেরা পরে আবার তা পরতো। এভাবে অনেকদিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকত।”

ক্বাসিদা

আরবি ক্লাসাদ থেকে এসেছে ক্বাসিদা শব্দটি। আমাদের এখানে ক্বাসিদা হলো প্রিয় নবীর গুণগান করে গাওয়া গান। রমজানের সেহেরির সময় ঢাকায় মহল্লায় মহল্লায় কয়েকজনের দল ধর্মীয় গান গেয়ে রোজাদারদের ঘুম ভাঙ্গাতেন। ক্বাসিদার বিষয় ছিল আল্লাহ রসুল (দ:) কে স্মরণ। রোজার ফজিলত বর্ণনা ইত্যাদি। আমার এখনও মনে পড়ে, ইসলামপুরে আশেক লেনের গলিতে নানাবাড়িতে ছেলেবেলায় ক্বাসিদার সুরে জেগে ওঠা। তবে, ঢাকায় নয়, সারা দেশে অনেকখানে এর চল ছিল।

রমজানের ভোর রাতে ক্বাসিদা

ঢাকায় ক্বাসিদার চল কবে হয়েছিল জানি না। চল হলেও তা ছিল সীমিতাকারে। কারণ, মুসলমানের সংখ্যা ছিল কম। বিকাশ আরো পড়ে। হাকিম হাবিবুর লিখছেন, বিশ শতকের শুরুতে, গরিব ও বৃদ্ধ কয়েজন এক হাতে লাঠি আরেক হাতে লণ্ঠন নিয়ে মহল্লায় বেরুতেন ও হাঁক দিতেন, ‘রোজাদারো উঠঠো, সেহেরী খাও, ওয়াক্ত হো গিয়া।” এদের বলা হলো সেহেরীওয়ালা। কিন্তু এটি ক্বাসিদা নয়।

আরো পরে হতে পারে মহল্লার সর্দাররা ক্বাসিদা শুরু করেন তবে তা বিকশিত হয় ১৯৪৭-এর পর, যখন প্রচুর উর্দুভাষী ঢাকায় ও পূর্ববঙ্গের নানা জায়গায় আশ্রয় নেন। শায়েলা লিখছেন, তারা “ঢাকার বিশেষ বিশেষ উর্দু সঙ্গীতের রচনাকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। তারা রজ্জব মাসে কাওয়ালি, রামজান মাসে ক্বাসিদা, রবিউল আউয়াল মাসে নওজ-এ রাসুল ছাড়াও ওলাদান, শের ও শায়নী রচনা করতেন। ফলে সীমিতাকারে খেলাফত কাঠামোর মধ্যে দিয়ে ক্বাসিদা আরো জনপ্রিয়তা অর্জন করে।”

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২৭)

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২৮)

০৭:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫