০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার ঘোষণা, ইরান চুক্তিতে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র শান্তির পথে নতুন চুক্তি, কিন্তু ইরানের পারমাণবিক সংকট এখনো অমীমাংসিত কৃত্রিম বুদ্ধিমত্তার ফোনসঙ্গী: একাকী প্রবীণদের জীবনে নতুন আশার আলো অসলোর শিশু শিল্প জাদুঘর বন্ধের শঙ্কা, হারিয়ে যেতে পারে এক লাখের বেশি শিশুশিল্পের ভান্ডার মৌসুমী বৃষ্টির দেরিতে চাপে মুম্বাই, জলাধারে পানি মাত্র ১০ শতাংশ; কড়া বিধিনিষেধ জারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপককে চড় মারা দুই যুবক মুক্ত, মালা পরিয়ে সংবর্ধনায় নতুন বিতর্ক নাবাতিয়েহে ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে নতুন উত্তেজনা নীট পুনঃপরীক্ষার আগে টেলিগ্রাম নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে গেল প্ল্যাটফর্ম দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কিছু এলাকায় অব্যাহত থাকবে মৃদু তাপপ্রবাহ আবাসিক হলের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৪১)

অচল সিকি

এনামুল উঠে দাঁড়িয়ে বললে, ‘নানামিয়া তাহলে চলি, আবার যদি আসি তাহলে, নিশ্চয়ই এখানে চা খাবো-‘

‘আল্লা ভরসা-‘

হাঁটতে হাঁটতে এনামুল বললে, ‘এখন কিন্তু খুব একটা খারাপ লাগছে না। ভালোই হয়েছে জিরিয়ে নিয়ে। আসলে হাঁটতে হাঁটতে খিদেও কম লাগেনি।

চা খেয়ে মরে গেছে খিদেটা, তুমি কি বলো?’

জেবুন্নেসা বললে, ‘এই ধরনের বেড়ানোয় এরপর থেকে সঙ্গে খাবার থাকবে। কতোবার বললাম, সঙ্গে টিফিন ক্যারিয়ার নিই, কানে তুললে না কথাটা। তোমার মতো ছাইপাঁশ গেলা বাহাদুর তো আর সবাই নয়-‘

‘কিন্তু এই রকম হওয়া উচিত।’

‘ভারি আমার-‘

‘কি থামলে কেন, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে রানী।’

‘দেখাচ্ছে মানে কি? আমি সুন্দরী নই এই কথা তো?’

‘বাকা কথা বললে আমি রানী বলে চিৎকার করবো-‘

‘ইশ।’

‘রানী-রানী-রানী-ই-ই-ই-ই-ই-‘

সত্যি-সত্যিই চিৎকার করে উঠলো এনামুল।

‘এই, তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি? করছো কি তুমি?’

‘চারিদিক ফাঁকা, কোথাও কেউ নেই, লজ্জা কি-‘

‘একটা কথা বলবে?’

‘কি হলো আবার?’ এনামুল ওর দিকে ঘাড় ঘোরালো জিজ্ঞাসু দৃষ্টিতে।

জেবুন্নেসার ভাবান্তর তার লক্ষ্য এড়ালো না। মিইয়ে পড়েছে জেবুন্নেসা, কিছুটা কাতর। চোখমুখে জট পাকানো দুশ্চিন্তার ময়লা ছাপ। বললে, ‘কি হলো?’

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার ঘোষণা, ইরান চুক্তিতে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৪১)

১২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫