০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বসন্তের সতেজতার প্রতীক স্প্রিং অনিয়ন বায়োহ্যাকিং: আজকের খাদ্য ও স্বাস্থ্য ট্রেন্ড কারা অনুসরণ করছে? টানা ফ্রেঞ্চের রহস্যধর্মী মাস্টারপিস “দ্য কিপার”: আইরিশ গ্রামের অন্ধকারের অন্তর্দৃষ্টি আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৬: ছয়টি উপন্যাস পেল শীর্ষ ষ্ট্রিংলিস্ট, ঘোষণা নিয়ে সাহিত্য দুনিয়ায় আলোড়ন ওয়্যারলেস ফেস্টিভ্যালে কানিয়ে ওয়েস্টকে ঘিরে স্পনসর সরে যাচ্ছে, বাড়ছে সাংস্কৃতিক অস্বস্তি পিকসার্ট নির্মাতাদের জন্য নতুন আয়-পথ খুলছে, এআই ডিজাইন বাজারে বদল আসার ইঙ্গিত এআই অবকাঠামোর দৌড় থামাচ্ছে বিদ্যুৎ সংকট, যন্ত্রাংশের বিলম্ব আর শুল্কচাপ দুই সার কারখানার পর এবার বন্ধের পথে ডিএপিএফসিএল আজ রাতে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে – ট্রাম্প প্রথমবারের মতো প্রাণীর টিকাকার্ড চালুর প্রস্তাব, স্বাস্থ্য ও জীবিকা সুরক্ষায় নতুন উদ্যোগ

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৩)

১. ১৮৫২ খ্রিস্টাব্দে দিঘাপতিয়ার রাজা প্রসন্ননাথ ইংরেজি স্কুল স্থাপিত হয়। কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইবার পাঁচ বৎসর পূর্বে এই দিঘাপতিয়া স্কুল স্থাপিত। এ জেলায় এ একটি লব্ধপ্রতিষ্ঠ উচ্চ শ্রেণির স্কুল। ইহার খ্যাতি অনেকদিন হইতে এবং অনেক দূরে বিস্তৃত। স্কুল গৃহ এবং তৎসঙ্গে যাবতীয় কাগজপত্র অগ্নিভস্মীভূত হওয়াতে প্রথম হইতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার ফল জানা কঠিন। ১৮৯২ খ্রিস্টাব্দ হইতে ৫৪ জন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে। এই ৮ বৎসর গড়ে প্রতি বৎসর ৭ জন ছাত্র উত্তীর্ণ। এই স্কুল প্রায় প্রতি বৎসর জুনিয়ার বৃত্তি প্রাপ্ত হয়।
২. পুঠিয়ার রাজা পরেশনারায়ণ রায় বাহাদুর ১৮৬৪ খ্রিস্টাব্দে পুঠিয়াতে একটি মধ্যশ্রেণি বাংলা স্কুল স্থাপিত করেন। সেই স্কুল ১৮৬৮ খ্রিস্টাব্দে মধ্য ইংরেজি এবং ১৮৭১ খ্রিস্টাব্দে উচ্চ শ্রেণি ইংরেজি স্কুলে পরিণত হইয়া আছে। এই ঊনবিংশতি বৎসর মধ্যে ৫২ জন ছাত্র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ। গড়ে প্রতি বৎসর ৩ জন উত্তীর্ণ।
৩. নাটোরে আদিতে একটি লব্ধ প্রতিষ্ঠ মধ্য শ্রেণি বাংলা স্কুল ছিল। নাটোরের মুসলমান জমিদার রশিদ এ স্কুলকে মধ্যশ্রেণি ইংরেজিতে পরিণত করেন। তদপর নাটোর মিউনিসিপালিটির সাহায্যে ও যত্নে ১৮৮৪ খ্রিস্টাব্দে ঐ স্কুল উচ্চ শ্রেণিতে পরিণত হইয়া আছে। সম্প্রতি এই বিদ্যালয়ের ব্যয়ভার নাটোরের মহারাজা গ্রহণ করিয়াছেন। এটি এক্ষণ নাটোর মহারাজার স্কুল। ১৮৮৬ খ্রিস্টাব্দ হইতে প্রবেশিকা পরীক্ষায় ছাত্র প্রথম প্রেরিত হয়। এই চতুৰ্দ্দশ বৎসরে ৫১ জন ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ, তন্মধ্যে ৪৩ জন ছাত্র ১৮৯৩ খ্রিস্টাব্দ হইতে ৭ বৎসরে উত্তীর্ণ। পূর্ব সাত বৎসরে ৮ জন এবং শেষ সাত বৎসরে ৪৩ জন উত্তীর্ণ হইয়াছে এবং অনেকে জুনিয়ার বৃত্তি প্রাপ্ত হইয়াছে। মফস্বল স্কুল মধ্যে এই স্কুল হইতেই মুসলমান ছাত্র বৃত্তি প্রাপ্ত হইয়া আসিতেছে। বর্তমানে স্কুলের অবস্থা উন্নত।
৪. নওগাঁতে মহকুমা স্থাপিত হইবার দুই বৎসর পরে অর্থাৎ ১৮৮৪ খ্রিস্টাব্দে গাঁজা অফিসের প্রধান কর্মচারী সবডেপুটি বাবু কৃষ্ণধন বাগচির যত্নে এবং উদ্যোগে একটি উচ্চশ্রেণি ইংরেজি স্কুল স্থাপিত হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেটের যত্নে একটি ইস্টক নির্মিত গৃহ প্রস্তুতের উদ্যোগ হইতেছে। স্থাপিত হইবার ২/৩ বৎসর পর প্রবেশিকা পরীক্ষায় ছাত্র প্রেরিত হয়। এই ১২/১৩ বৎসরে ২২ জন ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ।
৫. এক বৎসরের অধিক কাল হইল উকিল ও স্থানীয় ভদ্রলোকদের যত্নে ও উদ্যোগে বোয়ালিয়াতে “বোয়ালিয়া একাডেমী” নামে একটি উচ্চশ্রেণি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হইয়াছে। এই বিদ্যালয়ে খাজুরা নিবাসী জমিদার বাবু জীবন্তি নাথ খাঁ এক হাজার টাকা দান করিয়া পিতা ভোলানাথ খাঁর নাম চিরস্মরণীয় করেন। অতএব এই বিদ্যালয় “ভোলানাথ একাডেমী” বলিয়া প্রসিদ্ধ।
জনপ্রিয় সংবাদ

বসন্তের সতেজতার প্রতীক স্প্রিং অনিয়ন

রাজসাহীর ইতিহাস (পর্ব -৩৩)

০৪:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫