০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ইসরায়েলের ‘শিরশ্ছেদ’ কৌশলে ফাটল? ইরানে নেতৃত্ব হত্যা বাড়ালেও জোরদার হচ্ছে কঠোরপন্থা বাব আল-মান্দাব প্রণালী দখল সহজ হবে, দাবি হুথিদের ভারতের ডাল আমদানি চুক্তি ৫ বছর বাড়ছে, মিয়ানমারের ওপর নির্ভরতা বাড়ল খার্গ দ্বীপ ঘিরে উত্তেজনা, স্থলযুদ্ধ হলে শত্রুর জন্য ‘ব্যয়বহুল ও বিপজ্জনক’ সতর্কবার্তা ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের কড়া বার্তা, যুদ্ধ থামাতে ১৫ দফা পরিকল্পনা রাস লাফান হামলায় জ্বালানি সংকটের শঙ্কা, ভারতের উদ্বেগ তীব্র কুয়েত ও সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মেক্সিকোর ড্রাগ কার্টেলে মার্কিন নাগরিকের উত্থান, নতুন সংকটে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্ক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে গোপন বার্তা আদান-প্রদানে পাকিস্তানের ভূমিকা ইসরায়েলের হামলায় নিহত ইরানি নৌ কমান্ডার, হরমুজ প্রণালী বন্ধে বড় ভূমিকা

কাঠবিড়ালিদের ছবি তুলে কষ্ট ভুলে থাকেন নিকি

কাঠবিড়ালিদের ছবি তুলে ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের নিকি কোলমন্ট৷ কাঠবিড়ালিদের ছবি তোলা তাকে অতীতের দুঃখজনক অধ্যায় ভুলে থাকতে সহায়তা করে৷

কাঠবিড়ালিদর ছবি তুলে ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের নিকি কোলমন্ট৷ রুয়ান্ডায় জন্মগ্রহণ করা নিকি ছোটবেলায় তার মা-বাবাকে হারিয়েছেন৷

চার বছর বয়সে তাকে দত্তক হিসেবে গ্রহণ করার পর থেকে তিনি বেলজিয়ামে থাকছেন৷ কাঠবিড়ালিদের ছবি তোলা তাকে অতীতের দুঃখজনক অধ্যায় ভুলে থাকতে সহায়তা করে৷ অনেকে তাকে ‘দ্য স্কুইরেলম্যান’ বা কাঠবিড়ালিমানব বলে ডাকেন৷

নিকি বলেন, ‘‘কাঠবিড়ালিদের সহজাত প্রবৃত্তি দুর্দান্ত৷ তারা বুদ্ধিমান, চালাক৷ সহজে হাল ছাড়ে না৷ তারা অবিচল৷ আর তারা আমাদের মতোই কাজ করতে পারে৷ যেমনটা আমরা জিনিসপত্র তুলতে পারি, জিনিসপত্র ঠেলে দিতে পারি, জিনিসপত্র বহন করতে পারি৷”

কিন্তু আনন্দের এই ছবিগুলোর পেছনে গভীর এক গল্প লুকিয়ে আছে- যেখানে আছে টিকে থাকা এবং মানসিক আঘাত থেকে বেরিয়ে আসার দীর্ঘ পথের কথা৷

রুয়ান্ডায় জন্মগ্রহণ করা এই আলোকচিত্রী শুধু কাঠবিড়ালির একজন ভক্তই নন, তিনি সারা বিশ্বের মুখে হাসি ফুটিয়ে তোলেন৷

নিকি বলেন, ‘‘সাধারণ মন্তব্য, যেমন, ‘আপনি এই ছবিগুলো তুলছেন দেখে আমি খুশি৷ আপনি আমাকে হাসাতে পারেন৷ আপনি আমার দিনটিকে সুন্দর করে তুলেছেন৷ আজ আমার এটাই দেখার দরকার ছিল৷” ছবি তোলার মাধ্যমে আমি আসলে এটাই করতে চাই৷ কিছু সময়ের জন্য হলেও মানুষকে জীবনের সব খারাপ জিনিসগুলো ভুলে থাকতে সাহায্য করতে চাই৷”

ছবি তোলার মাধ্যমে নিকি তার অন্ধকার অতীত ভুলে থাকার একটি উপায় খুঁজে পেয়েছেন৷ তিনি ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন৷ জন্মের পরপরই তার মা মারা যান, আর কয়েক বছর পর তিনি বাবাকে হারান৷ মাত্র চার বছর বয়সে বোনের সঙ্গে রুয়ান্ডার গৃহযুদ্ধ থেকে পালিয়ে ইউরোপে চলে আসেন৷ সেখানে তাদের দত্তক নেওয়া হয়৷

নিকি জানান, ‘‘বেলজিয়ামে বেড়ে ওঠা খুবই কঠিন ছিল৷ হ্যাঁ, আমাদের সবসময় এমন ধারণা ছিল যে, ত্বকের রংয়ের কারণে তুমি এখানে থাকতে পারো না৷ মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল৷”

বনে থাকা, প্রাণবন্ত কাঠবিড়ালিদের সুন্দর মুহূর্তের ছবি তোলার জন্য অপেক্ষা করা, নিকিকে তার কঠিন অতীত সত্ত্বেও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে৷

নিকি বলেন, ‘‘কাঠবিড়ালিরা আমাকে আমার মানসিক আঘাত মোকাবেলা করতে সাহায্য করেছে৷ আট বছর আগে আমি কখনো কাঠবিড়ালি দেখিনি বা তাদের মুখোমুখি হইনি৷ যখন প্রথমবার কাঠবিড়ালি দেখি, তখন আমি আমার চারপাশে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে গিয়েছিলাম৷”

তিনি এখন সপ্তাহে তিন থেকে চার দিন বনে কাটান — পূর্ব বেলজিয়ামের গেঙ্ক শহরে তার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে৷

তার ছবি তাকে ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং ইউরোপিয়ান ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতিয়েছে৷

নিকি বলেন, ‘‘এটা দারুণ ছিল৷ এটা আপনার কাজের স্বীকৃতি পাওয়ার মতো৷ আমি কখনোই আশা করিনি যে কাঠবিড়ালির ছবি দিয়ে আমি ফটোগ্রাফিক প্রতিযোগিতায় বিজয়ী হবো৷”

পুরস্কার পেলেও নিকি তার কাজ থেকে জীবিকা নির্বাহ করতে পারেন না৷ তাই ‘দ্য স্কুয়ারেলম্যান’কে একটি গাড়ি কারখানায় কাজ করতে হয়৷ ‘‘টাকা আয়ের বিষয় থাকলে আপনার উপর চাপ থাকবে৷ বিষয়টা এমনই, এবং এটা স্বাধীনতা নয়৷ স্বাধীনতা হলো, টাকা জড়িত থাকার চাপ ছাড়াই আপনি যা করছেন তা উপভোগ করা,” বলে মনে করেন নিকি৷

তার বান্ধবী, ইনি, শুরু থেকেই তার সঙ্গে আছেন৷ ১৩ বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে আছেন৷ তিনি বলেন, ‘‘আমরা হাঁটার সময় যখন কেউ বলে: ‘এটা সেই স্কুইরেলম্যান না?’ এটা শোনার পর ও বলে, ওহ চলো আরও সামনে যাই৷ সে সবসময় মাটিতে পা রাখে; খুব বেশি মনোযোগ চায় না৷”

চুপ থাকা৷ শান্ত থাকা৷ সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা — ঠিক তার কাঠবিড়ালিদের মতো৷

এভাবেই নিকি কোলমন্ট তার শান্তি খুঁজে পেয়েছেন — এবং এর মাধ্যমে তিনি অন্যদেরও একটু আনন্দ খুঁজে পেতে সাহায্য করেন৷

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ‘শিরশ্ছেদ’ কৌশলে ফাটল? ইরানে নেতৃত্ব হত্যা বাড়ালেও জোরদার হচ্ছে কঠোরপন্থা

কাঠবিড়ালিদের ছবি তুলে কষ্ট ভুলে থাকেন নিকি

১১:৩১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫