১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস পাসওয়ার্ড না জেনেও এআইকে দিয়ে লগইন, বাড়ছে সুবিধার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি

ডাকসু নেতার নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে নিগৃহীত ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত শিক্ষক এ কে এম জামাল উদ্দিন ডাকসুর এক নেতাসহ শিক্ষার্থীদের হাতে নিগৃহীত হয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জ থেকে বের হওয়ার পরই তাকে ধাওয়া, লাঞ্ছনা এবং গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটে এই ঘটনা।

দুপুর ১টার দিকে জামাল উদ্দিন শিক্ষক লাউঞ্জ থেকে অন্যদের সঙ্গে বের হলে ডাকসুর সমাজকল্যাণ সম্পাদক এবি সুবায়েরের নেতৃত্বে একদল শিক্ষার্থী তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, ভবনের সিঁড়িতে সুবায়ের তার জামা ধরে তীব্রভাবে টানছেন। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে জামাল উদ্দিনের হুডি খুলে যায়। তিনি দৌড় দিয়ে পালাতে চাইলে সুবায়ের ও অন্য শিক্ষার্থীরা তাকে ধাওয়া করতে থাকে। শেষ মুহূর্তে তিনি গাড়িতে উঠে বসতে পারলেও সুবায়ের গাড়ির দরজা ধরে টানাটানি চালান এবং তাকে নামানোর চেষ্টা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ ও উত্তেজনার কারণ
ঢাবির শিক্ষার্থী আব্দুর রহমান জানান, দুপুরে খবর পাওয়া যায় যে সমাজবিজ্ঞান বিভাগের জামাল উদ্দিন ও জীনাত হুদাসহ কয়েকজন আওয়ামীপন্থী শিক্ষক গোপন বৈঠকের জন্য শিক্ষক লাউঞ্জে জড়ো হয়েছেন। এরপর শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে যায়।
তার দাবি, জুলাই মাসে জামাল উদ্দিন শিক্ষার্থীদের ব্রাশফায়ার দেওয়ার মন্তব্য করেছিলেন এবং নির্বাচন ছাড়া পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলেছিলেন। এ কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই তাকে বর্জন করছে।

সুবায়েরের দাবি
ডাকসুর সমাজকল্যাণ সম্পাদক এবি সুবায়ের ফেসবুকে লিখেছেন,
“আওয়ামী লীগের অপশিক্ষক জামাল ও নীলদল নেত্রী জীনাত হুদাসহ কয়েকজন সহযোগী আজ ক্যাম্পাসে এসে গোপন বৈঠক করছিল। আমরা চেষ্টা করেছি তাদের আটক করে পুলিশের হাতে দিতে, তবে তারা পূর্বপ্রস্তুত গাড়িতে পালিয়ে যায়।”
তিনি আরও দাবি করেন, “শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তারপরও তাদের ক্যাম্পাসে প্রবেশের সাহস দেখানো প্রশাসনিক ব্যর্থতা। খুনিদের সঙ্গে সহাবস্থান চলবে না; অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা উচিত।”

ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি

ডাকসু নেতার নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে নিগৃহীত ঢাবি শিক্ষক

০৩:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫