০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
ছোট ফ্ল্যাটে বড় স্বপ্ন, অবসরে ঘর সাজাতে লাখ লাখ টাকা খরচ চোখের সামনে যা দেখছেন, সব সত্য নয়: কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে ভয়ংকর প্রতারণা ফিলিপাইনে ‘চীনা গুপ্তচর’ বিতর্কের আড়ালে ভয়ংকর প্রতারণা ও মানবপাচারের জাল জলবায়ু পরিবর্তনে কফি বিলুপ্তির শঙ্কা, হারিয়ে যাওয়া এক উদ্ভিদেই আশার আলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে বাংলাদেশ, সুদের হারভিত্তিক নীতি থেকে সরে আসার ভাবনা গ্যাস সংকট আরও তীব্র, ঢাকার লাখো চুলায় আগুন জ্বলছে না ডলারের নিখুঁত জাল নোট তৈরির ‘শিল্পী’কে ধরতে কলম্বিয়ায় অভিযান স্মার্টফোনের যুগেও আফ্রিকায় অপ্রতিরোধ্য রেডিও, তরুণদের কাছেও জনপ্রিয় আফ্রিকায় বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব, খরচ বাঁচাতে বাড়ছে ব্যবহার আফ্রিকায় ফিরছে মেগাপ্রকল্পের জোয়ার, দ্রুত প্রবৃদ্ধির আশায় বাড়ছে বড় বিনিয়োগ

অবৈধভাবে নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সতর্ক অবস্থানে পুলিশ

রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ৩৩০ জনকে ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

অবৈধভাবে' নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে যুক্ত করার অভিযোগে অভিযুক্ত। পরে দায়িত্ব দেওয়ার কথা বলে জনপ্রতি আরও ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি উদ্ঘাটনের পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামুন বর্তমানে পলাতক; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাদেরও দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশান থানার ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মত শাহনাজ সুলতানা এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারের বিরুদ্ধেও একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। ভুয়া আনসার সদস্যরা যাতে নির্বাচনী ডিউটিতে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের বৈঠকেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। ভোটাধিকার সুরক্ষায় তারা পূর্ণ প্রস্তুত। আগামীকাল মাঠে থাকবে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম।

জনপ্রিয় সংবাদ

ছোট ফ্ল্যাটে বড় স্বপ্ন, অবসরে ঘর সাজাতে লাখ লাখ টাকা খরচ

অবৈধভাবে নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সতর্ক অবস্থানে পুলিশ

০৪:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬