০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

প্রিটোরিয়া, ২৬ মার্চ ২০২৬

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে। এ উপলক্ষে ২৬ মার্চ প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের জাভেট আর্ট সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের কর্মসূচি শুরু হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বলেন, স্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক শাসনের জন্য সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ঐতিহাসিক মিল রয়েছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি বাংলাদেশের নবগঠিত সরকারের সাফল্য কামনা করেন।

দক্ষিণ আফ্রিকায় নতুন হাইকমিশনার শাহ আহমেদ শফী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সামাজিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী গনিয়েফ হেনড্রিক্স। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনৈতিক সাফল্য প্রশংসনীয়। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Deputy Minister of Social Development, Mr. Ganief Hendricks, wrapped up the  two-day Policy Colloquium: From Social Grants to Growth held in Sandton,  Johannesburg, emphasising that South Africa must move “from temporary relief

অনুষ্ঠানে প্রায় ২০০ জন কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য সমৃদ্ধ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

০৪:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬