০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
বৌদ্ধ ধর্মীয় সাধনাকেন্দ্রে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১৪ উপসাগরীয় যুদ্ধে সমুদ্রশক্তি: নৌবাহিনী ছাড়া যে বিজয় সম্ভব ছিল না সংস্কৃতি যখন অর্থনৈতিক অবকাঠামো প্রবালপ্রাচীর রক্ষায় বিজ্ঞান ও শিল্পকে একসঙ্গে এগোতে হবে অল্প বয়সের খ্যাতি কেন শিশু তারকাদের ঠেলে দেয় আসক্তির ঝুঁকিতে মোদির শক্তিমান ভাবমূর্তির পর এবার ‘জেন জি’ ঘরানায় কেন? বাত্তামবাংয়ের সাঙ্গকে নদীর তীরে এক ফনমের প্রাচীন মন্দিরের মুগ্ধতা ইয়েমেনের কাছে তেলবাহী ট্যাংকার ছিনতাই, ফের সক্রিয় সোমালি জলদস্যুরা ছয় বছর পর যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, নেপথ্যে মেগানের নতুন অভিনয়ের চাকরি ফিলিস্তিনে এক সপ্তাহ: সৌন্দর্য, আতিথেয়তা আর দখলদারত্বের বাস্তবতা

দিনাজপুরে ঈদের আনন্দযাত্রা থামল সড়কে, প্রাণ গেল দুই কলেজপড়ুয়া বন্ধুর

একটি মোটরসাইকেল ছিল তরুণ জাবির খালেদের বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়েছিল পরিবারের হাত ধরে। কিন্তু এক বছর না পেরোতেই সেই মোটরসাইকেলই হয়ে উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী। দিনাজপুর-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু জাবির খালেদ ও রিয়াদ হোসেন।

নিহত জাবির খালেদ (১৮) চিরিরবন্দর বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফ খালেদ সাগরের একমাত্র ছেলে। অন্যদিকে রিয়াদ হোসেন টেটুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর শাহাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। তারা দুজনই চিরিরবন্দরের আমেনা বাকি মডেল আবাসিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার মুহূর্ত

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ডাশমাইল হাইওয়ে থানার পাশের ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী এলাকার গড়োডাঙ্গা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।

আশুগঞ্জের লালপুরে গ্যারেজ মালিককে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা | Barta  Bazar

সেসময় মোটরসাইকেলে করে জাবির ও রিয়াদ সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক জাবির এবং পেছনে বসা রিয়াদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত রংপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্বপ্নের মোটরসাইকেল, শেষ যাত্রা

পরিবারের সদস্যরা জানান, নিজের পছন্দের মোটরসাইকেল কেনার স্বপ্ন ছিল জাবিরের। গত বছরের ২২ মে তার বাবা সেই ইচ্ছা পূরণ করেন। মোটরসাইকেলের চাবি হাতে পাওয়ার মুহূর্তের একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ’।

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

শনিবার ঈদুল আজহার উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে দুই বন্ধু সৈয়দপুরের উদ্দেশে বের হয়েছিলেন। কিন্তু আনন্দের সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হয় শোকের ঘটনায়।

পুলিশের পদক্ষেপ

ডাশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র মহন্ত জানান, দুর্ঘটনার পর ব্যক্তিগত গাড়ির চালক ফটিক রায় সুমন (২২)-কে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। পরে বিষয়টি চিরিরবন্দর থানার কাছে হস্তান্তর করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, ঘটনাটির বিষয়ে শনিবার গভীর রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বৌদ্ধ ধর্মীয় সাধনাকেন্দ্রে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১৪

দিনাজপুরে ঈদের আনন্দযাত্রা থামল সড়কে, প্রাণ গেল দুই কলেজপড়ুয়া বন্ধুর

০৪:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬