০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে

যে কারণে মুগ্ধ অলংকার

  • Sarakhon Report
  • ০৬:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • 157

সারাক্ষণ প্রতিবেদক

এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একটু ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন অলংকার চৌধুরী। এবার আরো একটি ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘আপন বাঁকে’। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। নাটকটি পরিচালনা করেছেন রানা বর্তমান। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন হোসাইন নীরব।

এতে অভিনয় প্রসঙ্গে অলংকার বলেন, ‘ আমি সবসময়ই চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। আপন বাঁকে পারিবারিক গল্পের নাটক। এতে আমি চেষ্টা করেছি গল্পে চরিত্রানুযায়ী নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পরিচালক বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। ’ তবে এরইমধ্যে যে নাটকে অভিনয় করে অলংকার বেশ আলোচনায় এসেছেন সে নাটকটি হলো অনন্য ইমনের ‘শেষ থেকে শুরু’। এতে তিনি আবুল হায়াত, দিলারা জামানের মতো কিংবদন্তী অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

অলংকার বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডাম, আবুল হায়াত স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত। আমার জানার সুযোগ হয়েছে অভিনয় সম্পর্কে অনেক কিছূ। আমি কৃতজ্ঞ নির্মাতা অনন্য ইমন ভাইয়ার কাছে। কারণ এই নাটকে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পেয়েছি।’  উল্লেখ্য, আপন বাঁকে’ নাটকটি গতকাল রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটির জন্য গতকাল রাত থেকেই অলংকার  বেশ সাড়া পেতে শুরু করেছেন।

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা

যে কারণে মুগ্ধ অলংকার

০৬:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪