০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
ইউরোপের প্রযুক্তিখাতে নতুন ভোর: বিনিয়োগ, প্রতিভা ও উদ্ভাবনে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ ‘ধুরন্ধর ২’ পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে—তবু চিন্তিত নন পরিচালক আদিত্য ধর জার্মানির শিল্পশক্তি ব্যাডেন-ভুর্টেমবার্গে নির্বাচনী আতঙ্ক, গাড়ি শিল্পের সংকটে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ব্রিটেনের অর্থনীতিতে ঝড়ের ইঙ্গিত, শান্ত ঘোষণার আড়ালে বাড়ছে বড় সংকটের আশঙ্কা ব্রিটিশ রাজনীতিতে নতুন শ্রেণি বিভাজন: মূলধারার দল ছেড়ে জনতার ঝোঁক নতুন শক্তির দিকে ভারতের ‘পিছিয়ে পড়া’ মেয়েদের স্কুলে ফেরানোর লড়াই, সাফিনা হুসাইনের আন্দোলনে বদলাচ্ছে লক্ষ জীবন শিনজিয়াং ও তিব্বতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে চীন: সীমান্তে বাড়ছে কৌশলগত যোগাযোগ ব্যবস্থা রাশিয়ার যুদ্ধে আফ্রিকার তরুণরা—চাকরির প্রলোভনে ইউক্রেনের রণক্ষেত্রে মৃত্যুফাঁদ স্থিতিশীলতাই অগ্রাধিকার: কৌশলগত সতর্কতার ইঙ্গিত দিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ভারতের অর্থনীতির নতুন হিসাব: আকার কিছুটা ছোট, কিন্তু প্রবৃদ্ধি আরও দ্রুত

এই প্রাপ্তিটুকুই যত্নে থাকুক জীবনজুড়ে : ইয়াসমিন লাবণ্য

  • Sarakhon Report
  • ০১:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • 110
সারাক্ষণ প্রতিবেদক
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তার সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ছোটবেলা থেকেই তার গান শুনে এবং তার গান শিখে শিখে লাবণ্য’র বড় হয়ে উঠা। কিন্তু কখনো কোথাও লাবণ্য’র সওযোগ হয়নি রুনা লায়লার সঙ্গে দেখা করার। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকী’রতে লাবণ্য’র জীবনে সেই মাহেন্দ্রক্ষণ আসে। রুনা লায়লা’র সঙ্গে দেখা করার সুযোগটি তিনি হাতছাড়া করতে চাননি।
অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় লাবণ্য’র। রুনা লায়লাকে সালাম করে তিনি তার পরিচয় দিয়ে কথা বলেন। রুনা লায়লাও তার সঙ্গে হাসিমুখে কথা বলেন। লাবণ্য রুনা লায়লাকে তার ভালোলাগার কথা, তার প্রতি শ্রদ্ধাবোধের কথা প্রকাশ করেন। যেন সেই মুহুর্তটিই ছিলো লাবণ্য’র জীবনে এক অবিস্মরণীয় সময়। কারণ ছোটবেলা থেকে যে শিল্পী তার সবচেয়ে প্রিয়, ছোটবেলা থেকে যার গান শুনে শুনে শিখে শিখে বড় হয়েছেন। সেই মহান শিল্পী যখন সামনে আসে, সেই মুহুর্তটিই আসলে কেমন হয় তা শুধু যার কাছে প্রিয় রুনা লায়লা তিনিই শুধু তা বলতে পারেন।
ইয়াসমিন লাবণ্য বলেন,‘ আমার কাছেই সেই মুহুর্তটি জীবনের সেরা মুহুর্ত হয়ে থাকবে। এই যে শ্রদ্ধেয় রুনা ম্যামকে কাছে থেকে দেখলাম, তার পা ছুঁয়ে সালাম করলাম, কিছুটা সময় তার সঙ্গে কথা বললাম, সেই সময়টা আমার কাছে এখনো মনে হয় স্বপ্নের মতো। বারবারই মনে হয় হয়তো তাকে স্বপ্ন দেখেছিলাম। তিনি আমার দিকে মিষ্টি হেসে তাকিয়ে ছিলেন, আমার নাম জিজ্ঞেস করেছিলেন-এতোটুকুইতো অনেক কিছূ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবোনা যে আমার কতোটা ভালোলেগেছিলো।
এই যে প্রাপ্তি, এই যে ম্যামকে কাছে থেকে দেখা, কথা বলা, ছবি তোলা-এই প্রাপ্তিটুকুই জীবনজুড়ে আছে, থাকুক জীবনজুড়ে শ্রদ্ধার সাথে। দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুন, আরো বহুবছর আমাদের মাঝে রাখুন।’ এদিকে ইয়াসমিন লাবণ্য নিয়মিত তার গান, উপস্থাপনা নিয়ে ব্যস্ত। এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি গান গেয়েছেন। ঈদে তিনি দেশ টিভির সরাসরি অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। সামনে তার কিছু নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে।
জনপ্রিয় সংবাদ

ইউরোপের প্রযুক্তিখাতে নতুন ভোর: বিনিয়োগ, প্রতিভা ও উদ্ভাবনে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

এই প্রাপ্তিটুকুই যত্নে থাকুক জীবনজুড়ে : ইয়াসমিন লাবণ্য

০১:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪