০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
নিঃশব্দ যন্ত্রণার ভেতর ফ্যাশনের ঝলক, অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘ক্যুচার’ কেন আলোচনায় অর্থোপেডিক সার্জনদের ৫ অভ্যাস: বয়স বাড়লেও কীভাবে থাকবেন শক্তিশালী ও সচল নতুন বিতর্কে রাবি রাকসু নেতা: জাহানারা ইমামকে কটাক্ষ, পদ স্থগিতের দাবি ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লি-কাশ্মীর-পাকিস্তানেও নতুন রহস্যময় পোস্টে মাহফুজ আলমের সতর্কবার্তা: ‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই’ নানা অঞ্চলে রেকর্ড বৃষ্টি, ভূমিকম্পের পর জাপানে দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ল ভূমিধসের শঙ্কা নদীতে সাত ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার গুজব, তথ্য ভিত্তিহীন বলছে পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড: ১৪ কোটি ৭০ লাখ টাকা গণনা, ছাড়িয়ে গেল আগের সব হিসাব ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও তীব্র, ড্রোন হামলার অভিযোগে উদ্বেগে উপসাগরীয় অঞ্চল নড়াইলে ঐচ্ছিক অনুদান বিতর্ক: তালিকায় দুইবার এমপি বাচ্চুর মেয়ের নাম, ব্যাখ্যায় পিএসকে দায়ী করলেন সংসদ সদস্য

কাজল রেখা’র জন্য মন্দিরার হাতে প্রথম সম্মাননা

  • Sarakhon Report
  • ০৪:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • 151
সারাক্ষণ প্রতিবেদক
গত রোজার ঈদে মুক্তি পেয়েছিলো মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত প্রথম সিনেমা কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটি মুক্তির পর সিনেমাতে ‘কাজল রেখা’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন। এরইমধ্যে ক’দিন আগেই আমেরিকা গিয়েছেন মন্দিরা। সেখানে মূলত মন্দিরা তিনটি অনুষ্ঠানে অংশগ্রহনের জন্যই গিয়েছেন। এরমধ্যে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তিনি। সেখানে তিনি ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন।
আমেরিকা থেকে মন্দিরা চক্রবর্ত্তী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ কাজল রেখা সিনেমাতে আমার অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। আবার যারা আমার কাছের মানুষ এবং শিল্পী’সহ আরো অনেকেই কাজল রেখাতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। প্রথম সিনেমাতে অভিনয় করে আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে শিল্পী হিসেবে আমি ধন্য।
দর্শকের ভালোবাসা, রেসপন্স প্রতি মুহুর্তেই আমাকে মুগ্ধ করেছে। তবে এবারের বিষয়টি একেবারেই আলাদা। এর আগেও আমি সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারই প্রথম আমি কাজল রেখা সিনেমাতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা পেয়েছি। সম্প্রতি আমেরিকাতে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি কাজল রেখার জন্য প্রথম এই সম্মাননাপ্রাপ্তি দর্শককে উৎসর্গ করলাম। কারণ দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের মন্দিরা। দর্শকের ভালোবাসা পাবার জন্যই আমি আগামীতে আরো ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করে যেতে চাই।’ মন্দিরা চক্রবর্ত্তী জানান, আমেরিকাতে আরো দুটি অনুষ্ঠানে অংশগ্রহন শেষে দেশে ফিরবেন।
আগস্টে তার জন্মদিনের আগেই দেশে ফেরার কথা রয়েছে। এরইমধ্যে মন্দিরা শেষ করেছেন আরিফিন শুভ’র বিপরীতে ‘নীলচক্র’ সিনেমার কাজ। এই সিনেমা নিয়েও মন্দিরা ভীষণ আশাবাদী। কারণ এখানেও তিনি ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। তবে মন্দিরা জানান, দেশে ফেরার পর নতুন সিনেমা নিয়ে আরো একটি সুখবর দিবেন। আন্তর্জাতিক একটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা চলছে। সবকিছু চুড়ান্ত হলেই সময় মতো জানান দিবেন তিনি।
জনপ্রিয় সংবাদ

নিঃশব্দ যন্ত্রণার ভেতর ফ্যাশনের ঝলক, অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘ক্যুচার’ কেন আলোচনায়

কাজল রেখা’র জন্য মন্দিরার হাতে প্রথম সম্মাননা

০৪:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪