১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

ব্রোকেন ফ্যামিলি’তে হেপী স্বর্ণলতা

  • Sarakhon Report
  • ০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 106
সারাক্ষণ প্রতিবেদক
স্বর্ণলতা দেবনাথ, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন প্রতিশ্রুতিশীল মেধাবী অভিনেত্রী। যে সময়টাতে তিনি নাটকে অভিনয় শুরু করেছিলেন সেই সময়ের চেয়ে তার বর্তমানটা যেন বেশ পরিণত। বিশেষত অভিনয়ে তিনি এখন অনেকটাই পরিপূর্ণ। কিন্তু শিল্পী হিসেবে তিনি এখনো নিজেকে অভিনেত্রী হিসেবে এখনো শিক্ষানবিশ একজন অভিনেত্রী মনে করেন। তিনি মনে করেন প্রতিনিয়তই তিনি অভিনয় শিখছেন তার অভিনীত প্রতিটি নাটকে।
এরমধ্যে স্বর্ণলতা নতুন একটি ধারাবাহিক নাটকে পুরোপুরি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ব্রোকেন ফ্যামিলি’। এতে একেবারেই একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা। তার চরিত্রের নাম হেপী। স্বর্লণতা দেবনাথ বলেন,‘ নাটকটির গল্প রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। একেবারেই ভিন্নরকম একটি গল্প। এই নাটকে আমার যে চরিত্র, এই ধরনের চরিত্রে আমার কাজ করতে ভীষণ ভালোলাগে।
কারণ নিজেকে নানানভাবে আবিষ্কার করা যায় চ্যালেঞ্জিং চরিত্রে। আর পরিচালক নাসির উদ্দিন মাসুদ ভাই একজন সিরিয়াস পরিচালক। তিনি সবসময়ই বেশ যত্ন নিয়ে কাজ করেন। আমার কাছে মনে হয়েছে এই গল্পে আমি যে চরিত্রে অভিনয় করেছি, জানিনা আমি কতোটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলোনা। পুরো ইউনিট আমাকে দারুণ সহযোগিতা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
নাটকটি শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে। এদিকে এরইমধ্যে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি আলোচিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে নিগার চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে স্বর্ণলতা রয়েছেন আলোচনায়। বলা যায় এই নাটকের নিগার চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তিনি দেশ বিদেশে বেশ সুনাম কুঁড়িয়েছেন বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের কাছে। নাটকের গল্পের অনেকটাই এখন তাকে ঘিরেই এগিয়ে যাচ্ছে।
স্বর্ণলতার ভাষ্যমতে, এই ধারাবাহিকে অভিনয় তার ক্যারিয়ারের জন্য অগ্রনী ভূমিকা রেখেছে। যে কারণে তিনি নাটকের পরিচালক, প্রযোজক, কাহিনীকার, নাটকের পুরো ইউনিট, সহশিল্পী’সহ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। স্বর্ণলতা বলেন,‘ নিগার চরিত্রটি আমার অভিনয় জীবনের জন্য একটি মাইলফলক চরিত্র। এতে অভিনয় করে আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আজীবন আমি মনে রাখবো।’ এদিকে কিছুদিন আগে স্বর্ণলতা ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।
জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

ব্রোকেন ফ্যামিলি’তে হেপী স্বর্ণলতা

০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪