০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি ট্রাম্পের বড় ইঙ্গিত: সাত বছর পর তুরস্কের জন্য আবারও খুলতে পারে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষযাত্রায় লাখো মানুষের ঢল, প্রতিশোধের স্লোগানে উত্তাল তেহরান ২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে ৬১ মৃত্যু, ৬০ শতাংশই বিচারাধীন বন্দি: আসক অ্যাংলো-স্যাক্সনদের উত্থানঃ ব্রিটিশ জাতিগোষ্টি ও তাদের রাষ্ট্র শুরু হওয়ার আগের দিনগুলো বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ নিষিদ্ধ সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; ঘটনার তদন্তে পুলিশ কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর: যেভাবে দীর্ঘ সংঘাতের পর জন্ম নিল যুক্তরাষ্ট্র আপডেটেড দৃষ্টিতে আলেকজান্ডার: বিজেতার গৌরবের আড়ালে উঠে এলো নির্মম বাস্তবতা

টরন্টো উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

  • Sarakhon Report
  • ০৭:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 143

সারাক্ষণ প্রতিবেদক

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

‘সাবা’র মাধ্যমে সিনেমায় নাম লিখিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। এবার জানা গেল, আপাতত দেশে মুক্তি পাচ্ছে না ‘সাবা’। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। তবে বিদেশি উৎসবগুলোতে প্রদর্শনের পর হয়তো দেশে মুক্তি পাবে।

ইতোমধ্যেই কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি শাখায় স্থান পেয়েছে সিনেমাটি। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ কবে প্রদর্শিত হবে তা এখনও জানা যায়নি। আগামী ১৩ আগস্ট উৎসব কর্তৃপক্ষ সিনেমাগুলো প্রদর্শনীর শিডিউল প্রকাশ করবে। ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে।

মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে সিনেমা। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার, প্রাণ রায়, শিরিন আলম, শারমিন সুলতানা শর্মী, সুমন পাটোয়ারি প্রমুখ। যৌথভাবে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। উৎসবটির ডিসকভারি শাখায় স্থান পায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতিশীল নবীন নির্মাতার প্রথম ও দ্বিতীয় সিনেমা। এই শাখায় এ বছর ‘সাবা’সহ দেখানো হবে মোট ২৪টি সিনেমা।

সেরা সিনেমাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার ডলার। অভিনয়ে মেহজাবীনের ১৪ বছরের ক্যারিয়ার। এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। ‘সাবা’ হতে যাচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা, যা সরাসরি দেখবেন বিশ্ব সিনেমা অঙ্গনের সমালোচকেরা। অন্যদিকে, সিনেমার নির্মাতা মাকসুদ হোসেন ২০০৬ সালে ‘থ্রি বিউটিস’, ২০১১ সালে ‘বাহাত্তর ঘণ্টা’, ২০২০ সালে ‘রেমাক্রি’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন। এরইমধ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘রিয়ার বিয়ে’ নামে আরও একটি সিনেমা নির্মাণের।

জনপ্রিয় সংবাদ

সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি

টরন্টো উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

০৭:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪